১২ অক্টোবর, ২০২৩ ০১:১৯ পিএম
এফসিপিএস: সার্জারি ১ম পর্বের ওরিয়েন্টেশন কোর্স স্থগিত
ছবি: মেডিভয়েস
মেডিভয়েস রিপোর্ট: এফসিপিএস (সার্জারি) ১ম পর্ব পরীক্ষার প্রস্তুতির জন্য ১৩ অক্টোবর হতে অনুষ্ঠেয় বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স এন্ড সার্জন্সের (বিসিপিএস) ওরিয়েন্টেশন কোর্স স্থগিত করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (১২ অক্টোবর) দুপুরে এক স্থগিতকরণ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, ‘এতদ্বারা সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, অনিবার্য কারণবশতঃ বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স এন্ড সার্জন্সের (বিসিপিএস) এফসিপিএস (সার্জারি) ১ম পর্ব পরীক্ষার প্রস্তুতির জন্য ১৩-১০-২০২৩ খ্রিঃ তারিখ হতে অনুষ্ঠিতব্য ওরিয়েন্টেশন কোর্স স্থগিত করা হয়েছে।’
‘উক্ত কোর্সে ইতিমধ্যে যাঁরা রেজিস্ট্রেশন করেছেন তাঁদের টাকা ফেরৎ নেয়ার জন্য ব্যাংক একাউন্ট উল্লেখপূর্বক ‘সচিব, বিসিপিএস’ বরাবর আবেদন করার জন্য অনুরোধ করা যাচ্ছে। সাময়িক অসুবিধার জন্য দুঃখিত’—যোগ করা হয় বিজ্ঞপ্তিতে।
মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
আগের নিউজ
পরের নিউজ
আরও পড়ুন
সরকারের ১৮০ দিন পূর্তি উপলক্ষে
সরকারি হাসপাতালে ১৭ আগস্টের মধ্যে পরিচ্ছন্নতা ও বায়োমেট্রিক হাজিরা নিশ্চিতের নির্দেশ
এই বিভাগের সর্বাধিক পঠিত