১০ অক্টোবর, ২০২৩ ০৪:০৬ পিএম

মানসিক স্বাস্থ্য খারাপ মানেই পাগল নয়: বিএসএমএমইউ ভিসি

মানসিক স্বাস্থ্য খারাপ মানেই পাগল নয়: বিএসএমএমইউ ভিসি
বিএসএমএমইউ ভিসি বলেন, মানুষের শরীরের যেমন বিশ্রাম দরকার আছে, তেমন মানুষের হৃদয়, মনেরও বিশ্রাম দরকার আছে। হৃদয়ে সুখ না থাকলে ও মন খারাপ থাকলে শরীরও খারাপ থাকে। শরীর খারাপ থাকলে মানুষ কাজ করতে পারবে না।

মেডিভয়েস রিপোর্ট: পাঁচটি মৌলিক অধিকারের সঙ্গে মানসিক স্বাস্থ্য অন্যতম। মানসিক স্বাস্থ্য খারাপ মানেই পাগল নয় বলে মন্তব্য করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ভিসি অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।

আজ মঙ্গলবার (১০ অক্টোবর) বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালন উপলক্ষে শোভাযাত্রা শেষে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসের মূল উদ্দেশ্য জনগণকে সচেতন করা জানিয়ে বিএসএমএমইউ ভিসি বলেন, মানুষের শরীরের যেমন বিশ্রাম দরকার আছে, তেমন মানুষের হৃদয়, মনেরও বিশ্রাম দরকার আছে। হৃদয়ে সুখ না থাকলে ও মন খারাপ থাকলে শরীরও খারাপ থাকে। শরীর খারাপ থাকলে মানুষ কাজ করতে পারবে না। এতে দেশের অর্থনৈতিক ক্ষতি হবে। তাই দেশের অর্থনৈতিক ক্ষতি রোধ করতে শরীর ও মনের সুস্থতা জরুরি।

শোভাযাত্রায় বিশ্ববিদ্যালয়ের মনোরোগবিদ্যা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. নাহিদ  মাহাজাবিন মোরশেদ, হেমাটোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. সালাউদ্দিন শাহ্, বিশ্ববিদ্যালয়ের অধিকতর উন্নয়ন প্রকল্পসমূহের পরিচালক সহযোগী অধ্যাপক ডা. মো. ফারুক হোসেন, আবাসিক চিকিৎসক (আরপি)  সহকারী অধ্যাপক ডা. তৌফিক আহমেদ প্রমুখসহ মনোরোগবিদ্যা বিভাগের বিভিন্ন স্তরের শিক্ষক, চিকিৎসক, কর্মকর্তা, নার্সরা শোভাযাত্রায় অংশগ্রহণ করেন।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত