০৮ অক্টোবর, ২০২৩ ১১:৪৯ এএম
ক্যান্সার ইনস্টিটিউট ও হাসপাতালের বন্ধ থাকা এক্সরে মেশিন চালু
এ ছাড়া আরও সংযুক্ত হয়েছে - নতুন কোবাল্ট ৬০ ব্রাকিথেরাপি মেশিন। এই মেশিন জরায়ু ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত হয়।
মেডিভয়েস রিপোর্ট: জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের (এনআইসিআরএইচ) এক্সরে মেশিন দীর্ঘদিন বন্ধ থাকার পর আবারও চালু করা হয়েছে।
নতুন এই এক্সরে মেশিন বসানোর ফলে আগত রোগীরা হাসপাতালেই পরীক্ষা করাতে পারবেন। পাশাপাশি ক্যান্সার চিকিৎসার অন্যতম প্রধান অংশ -রেডিওথেরাপি লাইনাক মেশিন (L4)মেরামত করে পুনরায় রোগীদের সেবায় চালু হয়েছে।
এ ছাড়া আরও সংযুক্ত হয়েছে - নতুন কোবাল্ট ৬০ ব্রাকিথেরাপি মেশিন। এই মেশিন জরায়ু ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত হয়।
এক্সরে মেশিনের এই নতুন সংযোজন ভবিষ্যতে রোগীদের সেবা কার্যক্রম আরও বৃদ্ধি পাবে বলে মনে করেন জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট এবং হাসপাতাল পরিচালক অধ্যাপক ডা. এম নিজামুল হক।
মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
আগের নিউজ
পরের নিউজ
আরও পড়ুন
আইসিডিডিআর,বি’র গবেষণা
গ্রামাঞ্চলে প্রতি তিনজন কিশোরীর মধ্যে দুইজন মাসিক-সংক্রান্ত সমস্যায় ভুগছে
আইসিডিডিআর,বি’র গবেষণা
গ্রামাঞ্চলে প্রতি তিনজন কিশোরীর মধ্যে দুইজন মাসিক-সংক্রান্ত সমস্যায় ভুগছে
দশ জেলায় আইসিইউ উদ্বোধন
এক হাজার শয্যার ২০ হাসপাতাল নির্মাণের পরিকল্পনা: স্বাস্থ্যমন্ত্রী
এই বিভাগের সর্বাধিক পঠিত