০৮ অক্টোবর, ২০২৩ ১১:০৬ এএম

চট্টগ্রামে কলেরা টিকার দ্বিতীয় ডোজ প্রয়োগ শুরু

চট্টগ্রামে কলেরা টিকার দ্বিতীয় ডোজ প্রয়োগ শুরু
এই কার্যক্রম চলবে আগামী ১২ অক্টোবর পর্যন্ত। প্রতিদিনি সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এই টিকা দেওয়া হবে।

মেডিভয়েস রিপোর্ট: চট্টগ্রামের বন্দর টিলা ও দক্ষিণ হালিশহরে কলেরা টিকার দ্বিতীয় ডোজ দেওয়া শুরু হয়েছে আজ রোববার (৮ অক্টোবর) সকাল ৮টা থেকে। এই কার্যক্রম চলবে আগামী ১২ অক্টোবর পর্যন্ত। প্রতিদিনি সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এই টিকা দেওয়া হবে।

শনিবার (৭ অক্টোবর) আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্রের (আইসিডিডিআর,বি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, চট্টগ্রাম সিটি করপোরেশনের বন্দর থানার অধীনে ৩৮ এবং ৩৯ নম্বর ওয়ার্ডে (বন্দর টিলা ও দক্ষিণ হালিশহর) বসবাসকারীদের যারা সেপ্টেম্বর মাসে প্রথম ডোজ কলেরা টিকা নিয়েছেন, তাদেরকে টিকার দ্বিতীয় ডোজ প্রদান করা হবে। ইতোপূর্বে এলাকাবাসী যেসকল কেন্দ্র থেকে টিকার প্রথম ডোজ নিয়েছেন, সেসকল কেন্দ্র থেকেই টিকার দ্বিতীয় ডোজ নিতে পারবেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত মাসে (সেপ্টেম্বর) মোট ১ লাখা ৩৫ হাজার ৩২৩ জন ব্যক্তি টিকার প্রথম ডোজ পেয়েছেন। শুধুমাত্র প্রথম ডোজ পাওয়া ব্যক্তিরাই টিকার দ্বিতীয় ডোজ পাওয়ার জন্য যোগ্য। এসকল ব্যক্তিদের মধ্যে, পাঁচ বছরের কম বয়সী ১৫ হাজার ৫৭ জন ছেলে শিশু এবং ১৪ হাজার ৫৮২ জন মেয়ে শিশু ছাড়াও পাঁচ বছরের বেশি ৫২ হাজার ৭৭৭ জন পুরুষ এবং ৫২ হাজার ৮০৭ জন মহিলা প্রথম ডোজের টিকা পেয়েছেন। দক্ষিণ কোরিয়ার ইউবায়োলোজিক্স কো. লিমিটেডের তৈরি দুই ডোজের ইউভিকল প্লাস নামের মুখে খাওয়ার কলেরার টিকা এক বছর থেকে তদূর্ধ্ব বয়সীদেরকে প্রদান করা হবে।

স্বাস্থ্য অধিদপ্তরের সংক্রামক রোগ নিয়ন্ত্রণ শাখার তত্ত্বাবধানে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সহায়তায় চট্টগ্রাম সিভিল সার্জন অফিস, চট্টগ্রাম সিটি করপোরেশন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, ইপিআই ও আইসিডিডিআর,বি-র বাস্তবায়নে টিকা দেওয়া কার্যক্রমটি চলছে। গত ১৭ সেপ্টেম্বর এ কার্যক্রমের উদ্বোধন করেন চট্টগ্রামের মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন
মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক