০৫ অক্টোবর, ২০২৩ ০৪:২৬ পিএম

হাসপাতালে ঘুমন্ত মায়ের পাশ থেকে শিশু চুরি

হাসপাতালে ঘুমন্ত মায়ের পাশ থেকে শিশু চুরি
হাসপাতালের গাইনি ওয়ার্ড ২ এর ৫৩৬ নম্বর রুমের ৫৬ নম্বর বেড শিশুটিকে চুরি করা হয়।

মেডিভয়েস রিপোর্ট: ভোর রাতে রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ঘুমন্ত মায়ের পাশ থেকে রিফাত নামে এক শিশুকে চুরি করে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। হাসপাতালের গাইনি ওয়ার্ড ২ এর ৫৩৬ নম্বর রুমের ৫৬ নম্বর বেড শিশুটিকে চুরি করা হয়।

আজ বৃহস্পতিবার (৫ অক্টোবর) বিকেলে মেডিভয়েসকে বিষয়টি নিশ্চিত করেছেন মুগদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মজিদ।

জানা গেছে, সবুজবাগ মাদারটেক উত্তরপাড়া এলাকার বাসিন্দা দম্পতি কাউসার ও বন্যা। গত ১৮ সেপ্টেম্বর সন্তান সম্ভবার কারণে মুগদা হাসপাতালে ভর্তি হয় বন্যা। ওই দিনই সিজারের মাধ্যমে একটি ছেলে সন্তান জন্ম দেন। সেই সন্তানের নাম রাখা হয় রিফাত। এখন তার বয়স ১৯ দিন।

জানতে চাইলে ওসি বলেন, বুধবার রাত ৩টা থেকে বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার মধ্যে এ চুরির ঘটনাটি ঘটেছে। শিশু চুরির ঘটনায় পুলিশের একাধিক টিম উদ্ধার চেষ্টায় কাজ করছে, এখনও চুরি যাওয়া শিশুটিকে খুঁজে পাওয়া যায়নি। এ বিষয়ে একটি মামলা প্রক্রিয়াধীন।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : মুগদা হাসপাতাল
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক