০৫ অক্টোবর, ২০২৩ ০১:১৫ পিএম

শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ১ম প্রফের পরীক্ষার সূচি প্রকাশ

শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ১ম প্রফের পরীক্ষার সূচি প্রকাশ
পরীক্ষা শেষ হবে ১৬ নভেম্বর।

মেডিভয়েস রিপোর্ট: খুলনা শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (এসএইচএমইউ) অধিভুক্ত সরকারি-বেসরকারি মেডিকেল কলেজগুলোর এমবিবিএস কোর্সের প্রথম প্রফেশনাল পরীক্ষা মে-২০২৩ এর সময়সূচি প্রকাশিত হয়েছে। আগামী ১ নভেম্বর এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।

আজ বৃহস্পতিবার (৫ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক ডা. নাছরিন আক্তার স্বাক্ষরিত নোটিসে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, ‘সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে, শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয়, খুলনা এর অধিভুক্ত সকল সরকারি ও বেসরকারি কলেজের ২০২১-২০২২ শিক্ষাবর্ষের ভর্তিকৃত শিক্ষার্থীদের ১ম পেশাগত এমবিবিএস পরীক্ষা, মে-২০২৩ আগামী ১ নভেম্বর তারিখ হতে শুরু হবে। উক্ত পরীক্ষা অনুষ্ঠিতব্য লিখিত পরীক্ষার সময়সূচি সকলের অবগতির জন্য পেশ করা হল।’

খুলনা শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (এসএইচএমইউ) অধিভুক্ত সরকারি/বেসরকারি মেডিকেল কলেজগুলোর এমবিবিএস কোর্সের প্রথম প্রফেশনাল পরীক্ষা শেষ হবে ১৬ নভেম্বর।

নোটিস দেখতে ক্লিক করুন 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
মেডিভয়েস নিউজ রুম অনুষ্ঠানে পেশাজীবী নেতাদের মত

চিকিৎসকের নিরাপত্তায় নিহিত কার্যকর স্বাস্থ্যব্যবস্থা

মেডিভয়েস নিউজ রুম অনুষ্ঠানে পেশাজীবী নেতাদের মত

চিকিৎসকের নিরাপত্তায় নিহিত কার্যকর স্বাস্থ্যব্যবস্থা

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক