০২ অক্টোবর, ২০২৩ ০৪:০৯ পিএম

হরমোন ও সেল এনালাইজার মেশিন পেল রামগতি স্বাস্থ্য কমপ্লেক্স

হরমোন ও সেল এনালাইজার মেশিন পেল রামগতি স্বাস্থ্য কমপ্লেক্স
রামগতি উপজেলা স্বাস্থ‌্য কমপ্লেক্সকে হরমোন এনালাইজারটি রামগতি উপজেলা চেয়ারম্যান উপজেলা পরিষদ হতে অনুদান হিসেবে প্রদান করেন এবং সেল এনালাইজার প্রদান করেন স্বাস্থ্য অধিদপ্তরের উপজেলা হেলথ কেয়ার ইউনিট।

মেডিভয়েস রিপোর্ট: লক্ষ্মীপুরের রামগতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্যাথলজি ল্যাবে হরমোন এনালাইজার ও সেল এনালাইজার মেশিন সংযোজন করা হয়েছে। এর ফলে রামগতি স্বাস্থ্য কমপ্লেক্স থেকেই হরমোন এনালাইজারের মাধ‌্যমে সকল প্রকার জটিল হরমোনাল পরীক্ষা সম্পন্ন করা যাবে।

আজ সোমবার (২ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের অফিসিয়াল ফেইসবুক পেইজে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, ‘এখন থেকে রামগতি স্বাস্থ্য কমপ্লেক্সের প্যাথলজি ল্যাবে হরমোন এনালাইজারের মাধ‌্যমে সকল প্রকার জটিল হরমোনাল পরীক্ষা যেমন : ডায়াবেটিস রোগীদের গড় মাপার জন্য HBA1C, হার্ট এ্যাটাক রোগীদের জন্য Troponin-I, থাইরয়েড রোগীদের জন্য S.TSH, FT4, FT3 পরীক্ষাসহ বিভিন্ন পরীক্ষা সম্পন্ন করা সম্ভব হবে।’

এতে আরও বলা হয়েছে, ‘সেল এনালাইজার মেশিনের মাধ‌্যমে সকল বায়োকেমিকাল পরীক্ষা যেমন: সিবিসি, অটোমেটিক মেশিনের মাধ্যমে দ্রুত সময়ের মধ্যে রিপোর্ট দেয়া যাবে। এই দুই সংযোজনেরর ফলে রামগতি স্বাস্থ্য কমপ্লেক্সের ল্যাবেই  সকল পরীক্ষা করা যাবে। পূর্বের ন‌্যায় এখন আর এসব অত‌্যাবশ‌্যকীয় টেস্টের জন‌্য নোয়াখালী কিংবা লক্ষীপুর এ যেতে হবে না। বর্তমানে হাসপাতালে আরো ২৬ টি প্যাথলজিকাল পরীক্ষাসহ এক্সরে, গর্ভবতী মায়েদের আলট্রাসাউন্ড, ভায়া পরীক্ষা, আধুনিক ডেন্টাল সেবা, এক্স-রে সহ,যক্ষা রোগীদের জীন এক্সপার্ট পরীক্ষা চালু আছে।’

রামগতি উপজেলা স্বাস্থ‌্য কমপ্লেক্সকে হরমোন এনালাইজারটি রামগতি উপজেলা চেয়ারম্যান উপজেলা পরিষদ হতে অনুদান হিসেবে প্রদান করেন এবং সেল এনালাইজার প্রদান করেন স্বাস্থ্য অধিদপ্তরের উপজেলা হেলথ কেয়ার ইউনিট।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : লক্ষ্মীপুর
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক