২৮ সেপ্টেম্বর, ২০২৩ ০৬:৫৮ পিএম

এনাম মেডিকেলের তৃতীয় প্রফে নবম প্লেসসহ ১৬ শিক্ষার্থীর অনার্স মার্ক

এনাম মেডিকেলের তৃতীয় প্রফে নবম প্লেসসহ ১৬ শিক্ষার্থীর অনার্স মার্ক
প্রতীকী ছবি।

মেডিভয়েস রিপোর্ট: ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত মেডিকেল কলেজগুলোর তৃতীয় প্রফেশনাল পরীক্ষার ফলাফলে সাভারের এনাম মেডিকেল কলেজ থেকে সব বিষয়ে অনার্স মার্ক পেয়ে নবম স্থান অর্জন করেছেন কাশ্মিরের বিদেশি শিক্ষার্থী নওরীন খান। এ ছাড়া মেডিকেলটি থেকে আরও ১৫ শিক্ষার্থী অর্জন মার্ক অর্জন করেছেন।

বুধবার (২০ সেপ্টেম্বর) মেডিকেল কলেজগুলোর এমবিবিএস ২০১৮-১৯ সেশনের ফলাফল প্রকাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। এতে বিভিন্ন মেডিকেলের ব্যাপক সংখ্যক শিক্ষার্থী অনার্স মার্ক পেয়েছেন।

জানা গেছে, এনাম মেডিকেলে তৃতীয় প্রফেশনাল পরীক্ষায় অংশগ্রহণ করে ১৫৬ জন দেশি-বিদেশি শিক্ষার্থী। এর মধ্যে তৃতীয় প্রফের ফলাফলে মেডিকেলটি থেকে সব বিষয়ে অনার্স মার্ক পেয়েছেন নওরীন খান ও জামিল আহমেদ। এ ছাড়া দুই বিষয়ে অনার্স মার্ক পেয়েছেন মো. সোহানুর রহমান, তানিয়া সুলতানা টুলি, হুদা খান ও জিনা পৌডেল। আর বাকি দশজন এক বিষয় করে অনার্স মার্ক পেয়েছেন।

এর গত ১১ এপ্রিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত মেডিকেল কলেজগুলোর নভেম্বর ২০২২ এমবিবিএস দ্বিতীয় পেশাগত পরীক্ষার ফলাফলে তৃতীয় স্থান অর্জন করেছেন এনাম মেডিকেলের কাশ্মীরের শিক্ষার্থী মেহবিশ বাবা। প্রায় ছয় হাজার মেডিকেল শিক্ষার্থীর মাঝে এ কৃতিত্ব অর্জন করেন মেহবিশ। 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক