থার্ড প্রফেও বিদেশি শিক্ষার্থী মেহবিশের বাজিমাত
মেডিভয়েস রিপোর্ট: ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত ৫৪টি মেডিকেল কলেজের এমবিবিএস থার্ড প্রফেশনাল পরীক্ষায় চতুর্থ স্থান অর্জন করেছেন সাভারের এনাম মেডিকেল কলেজের বিদেশি শিক্ষার্থী মেহবিশ বাবা।
রোববার (৩১ মার্চ) বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ফার্স্ট প্রফের প্রকাশিত ফলাফল বিশ্লেষণ করে এ তথ্য জানা গেছে।
থার্ড প্রফেশনাল পরীক্ষার সিলেবাসে ফার্মাকোলজি, মাইক্রোবায়োলজি, প্যাথলজি—এই তিনটি বিষয় রয়েছে। মেহবিশ বাবা সব বিষয়ে মেডিকেলের সর্বোচ্চ নম্বর অনার্স মার্ক পেয়েছেন। প্রায় ছয় হাজার মেডিকেল শিক্ষার্থীর মধ্যে চতুর্থ অর্জন করেছেন মেহবিশ। থার্ড প্রফেশনাল পরীক্ষায় তিনিই প্লেস অর্জনকারী একমাত্র বিদেশি শিক্ষার্থী।
জানা গেছে, চিকিৎসক হওয়ার স্বপ্ন নিয়ে পাঁচ বছর আগে ভারতের কাশ্মীর থেকে বাংলাদেশে আসেন মেহবিশ বাবা। স্বপ্ন ছুঁতে মনোনিবেশ করেন কঠোর অধ্যাবসায়ে। প্রথম প্রফেশনাল পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ হন মেহবিশ। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত মেডিকেল কলেজগুলোর নভেম্বর ২০২২ এমবিবিএস দ্বিতীয় পেশাগত পরীক্ষায় তৃতীয় হন মেহবিশ।
এর আগে দ্বিতীয় প্রফেশনাল পরীক্ষায় তৃতীয় স্থান অর্জন করার পর অনুভূতি জানতে চাইলে মেহবিশ মেডিভয়েসকে বলেছিলেন, ‘প্রত্যাশার চেয়ে ভালো ফলাফল করায় আমার কাছে অনেক ভালো লাগছে। আমি চিন্তাও করিনি, এতো ভালো ফলাফল করবো। আমি খুবই আনন্দিত। ভালো ফলাফলের জন্য আমার ফ্যাকাল্টির অবদান রয়েছে। শিক্ষক ও ব্যাচমেটরা অনেক সহযোগিতা করেছেন। পড়াশোনায় যেকোনো সমস্যায় তারা আমাকে সহযোগিতা করেছেন।’
-
১৬ নভেম্বর, ২০২৫
-
০২ এপ্রিল, ২০২৪
-
০৫ সেপ্টেম্বর, ২০২৩
-
১৮ সেপ্টেম্বর, ২০২২
-
০১ ফেব্রুয়ারী, ২০২২