২৮ সেপ্টেম্বর, ২০২৩ ০২:০০ পিএম

পাবনা মেডিকেল কলেজে ৫০০ শয্যার হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন

পাবনা মেডিকেল কলেজে ৫০০ শয্যার হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন
অতি দ্রুত এই হাসপাতালের কাজ শুরু করতে স্বাস্থ্য বিভাগ, মন্ত্রণালয়সহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশ দেন রাষ্ট্রপতি।’

মেডিভয়েস রিপোর্ট: পাবনা মেডিকেল কলেজের ৫০০ শয্যা হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। আজ বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে পাবনার হিমায়েতপুরে মেডিকেল কলেজ ক্যাম্পাসে হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি।

ভিত্তিপ্রস্তর স্থাপনকালে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেন, ‘আজকের দিনটি পাবনাবাসীর জন্য মাহেন্দ্রক্ষণ। হাসপাতালটি ভিত্তিপ্রস্তর স্থাপন করে আমি আনন্দিত। ২০০৮ সালে পাবনা মেডিকেল কলেজে ছাত্র ভর্তি শুরু হয়। এরপর থেকে কেউ এটি নিয়ে মাথা ঘামায় নি। একটি মেডিকেল কলেজ তখনই স্বয়ংসম্পূর্ণ হয় যখন তার সঙ্গে একটি আধুনিক হাসপাতাল থাকে। স্থানীয় প্রতিনিধি কেউ এ বিষয়ে কখনও কারো দৃষ্টিগোচর করেনি। আমি প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের নজরে এনে এই হাসপাতালটি নির্মাণের উদ্যোগ নিয়েছি। যেটি ইতোমধ্যে একনেকে অনুমোদন হয়েছে।’

অতি দ্রুত এই হাসপাতালের কাজ শুরু করতে স্বাস্থ্য বিভাগ, মন্ত্রণালয়সহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশ দেন রাষ্ট্রপতি।

এসময় অতিরিক্ত সচিব, স্বাস্থ্য বিভাগ ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, পাবনা মেডিকেল কলেজের অধ্যক্ষ, স্থানীয় জনপ্রতিনিধি, আওয়ামী লীগ নেতৃবৃন্দসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : পাবনা
স্বাধীন হাসপাতাল অ্যাক্রেডিটেশন কাউন্সিল গঠনে জোর

স্বাস্থ্যসেবা সুরক্ষা ও হাসপাতাল পরিচালনায় চাই আলাদা আইন ও সমন্বিত জবাবদিহি

স্বাধীন হাসপাতাল অ্যাক্রেডিটেশন কাউন্সিল গঠনে জোর

স্বাস্থ্যসেবা সুরক্ষা ও হাসপাতাল পরিচালনায় চাই আলাদা আইন ও সমন্বিত জবাবদিহি

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক