১৪ সেপ্টেম্বর, ২০২৩ ১০:৪৮ এএম

কৃষি মার্কেটে ভয়াবহ আগুন: ৬ ঘণ্টার পর নিয়ন্ত্রণে

কৃষি মার্কেটে ভয়াবহ আগুন: ৬ ঘণ্টার পর নিয়ন্ত্রণে
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: ছয় ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে রাজধানীর মোহাম্মদপুরের কৃষি মার্কেটে আগুন। সকাল ৯টা ২৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এর আগে বুধবার রাত পৌনে ৪টার দিকে
মার্কেটে আগুন লাগে।

আজ বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) সকাল ১০টায় ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের পরিচালক (অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স) লে. কর্নেল তাজুল ইসলাম চৌধুরী সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আগুনের সূত্রপাত শট সার্কিট থেকে হতে পারে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে। বুধবার রাত পৌনে ৪টার দিকে মোহাম্মদপুরের কৃষি মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের ১৭টি ইউনিট।

আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসকে সহায়তা করতে সেনাবাহিনীর সদস্যরা সেখানে যোগ দেয়। সেনাবাহিনী ছাড়াও উদ্ধার কাজে সহায়তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ, বিজিবি ও বিমানবাহিনীর সদস্যরাও ঘটনাস্থলে কাজ করেছে।

স্থানীয়রা জানান, মার্কেটের টিনশেড অংশের বেশ কিছু জায়গা পুড়ে গেছে। কিছুক্ষণ পরপর এসি বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। এ ছাড়া এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এএইচ/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : অগ্নিকাণ্ড
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক