স্বাচিপ ঢাকা মহানগর শাখার প্রথম সম্মেলন অনুষ্ঠিত
মেডিভয়েস রিপোর্ট: ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে হয়ে গেল স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) ঢাকা মহানগর শাখার প্রথম সম্মেলন। শনিবার (৯ সেপ্টেম্বর) সকালে জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউটে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
বক্ষব্যাধি ইনস্টিটিউটের ডা. নারায়ণচন্দ্র দত্ত নিতাই অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন স্বাচিপ সভাপতি ডা. মো. জামাল উদ্দিন চৌধুরী এবং বিশেষ অতিথি ছিলেন সংগঠনের মহাসচিব অধ্যাপক ডা. মো. কামরুল হাসান মিলন। এতে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাচিপ সহ-সভাপতি ডা. আবু রায়হান ও বক্ষব্যাধি ইনস্টিটিউটের পরিচালক ডা. মো. খায়রুল আনাম।
ডা. এস এম আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে সম্মেলন পরিচালনা করেন ডা. মো. সেরাজুল ইসলাম।
সফল এবং প্রাণবন্ত সম্মেলনের জন্য জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউটে ও জাতীয় ক্যান্সার ইনস্টিটিউটে স্বাধীনতা চিকিৎসক পরিষদের সকল নেতাকর্মীদের ধন্যবাদ জানায় স্বাচিপ কেন্দ্রীয় কমিটি।
একই সঙ্গে সুন্দর পথচলার জন্য শুভকামনা জানায় স্বাচিপ।
-
১৮ নভেম্বর, ২০২৫
-
১২ নভেম্বর, ২০২৫
-
১৫ জানুয়ারী, ২০২৫
-
২৮ অক্টোবর, ২০২৪
-
২৭ সেপ্টেম্বর, ২০২৪
-
২৬ সেপ্টেম্বর, ২০২৪
-
২৪ জুন, ২০২৪
-
০৩ ফেব্রুয়ারী, ২০২৪
-
১০ সেপ্টেম্বর, ২০২৩