৩০ অগাস্ট, ২০২৩ ১১:৪৬ এএম

শিশুর চোখে ঢুকে গেলো স্পোক, ঢামেকে সফল অস্ত্রোপচার

শিশুর চোখে ঢুকে গেলো স্পোক, ঢামেকে সফল অস্ত্রোপচার
ছবি: সংগৃহীত।

মেডিভয়েস রিপোর্ট: জটিল অপারেশনের মাধ্যমে ফাহিম নামের এক শিশুর চোখের ভিতর ঢুকে যাওয়া সাইকেলের স্পোক বের করে নিয়ে এসেছেন ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) চিকিৎসকরা। জটিলতা ছাড়াই জটিল এ অপারেশন সম্পন্ন করাকে ঢামেকের অবিশ্বাস্য সাফল্য বলছেন চিকিৎসকরা।

জানা যায়, খেলতে খেলতে দুর্ঘটনাবশত বাইসাইকেলের স্পোক অবুঝ শিশুটির ডান চোখে ঢুকে যায়। যেটি প্রায় ১৫ সেমি. লম্বা আর ১.৫ মিমি. চওড়া। গত বৃহস্পতিবার (২৪ আগস্ট) চোখে সাইকেলের স্পোক ঢুকে গুরুতর আহত অবস্থায় দুই বছর বয়সী ফাহিমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন পরিবারের সদস্যরা। কিন্তু শুক্রবার সকালে পরিবারের লোকজন শিশুটিকে নিয়ে হাসপাতাল থেকে হঠাৎ পালিয়ে যায়। সারা দিন বিভিন্ন জায়গা ঘুরে আবার সেই রাতেই ঢামেকে এসে ভর্তি করানো হয়।

শনিবার (২৬ আগস্ট) হাসপাতালে চক্ষু বিভাগের চিকিৎসকরা শিশুটির চোখে সফল অস্ত্রোপচার সম্পন্ন করেন।

ঢামেকের নিউরোসার্জন (স্নায়ুবিশেষজ্ঞ) অধ্যাপক ডা. ফজলে এলাহি মিলাদের সহায়তায়, চক্ষু বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মোশতাক আহমেদের নেতৃত্বে একদল চৌকস তরুণ চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা অপারেশন কার্যক্রমে অংশগ্রহণ করেন। কোন রকম জটিলতা ছাড়াই অপারেশন সম্পন্ন করেন তারা।

মস্তিষ্ক এবং চোখের কোনো রকম ক্ষতি ছাড়াই অস্ত্রোপচার করা সম্ভব হওয়ায়, সন্তুষ্টি প্রকাশ করে শিশুটির পরিবার।

এ বিষয়ে ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. মো. নাজমুল হক জানান, ‘ঢাকা মেডিকেল হাসপাতাল সাধারণ রোগীদের পাশাপাশি জটিল রোগীদের চিকিৎসা দিতে প্রস্তুত থাকে।আমাদের চক্ষু বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকরা ওই শিশুটির চোখে সফল অস্ত্রোপচার করেছেন।’

এএইচ/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : ঢামেক
জুলাই উদযাপনে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা 

হামলা-হুমকি উপেক্ষা করেই আহতদের সেবা দেন চিকিৎসকরা: এনডিএফ

জুলাই উদযাপনে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা 

হামলা-হুমকি উপেক্ষা করেই আহতদের সেবা দেন চিকিৎসকরা: এনডিএফ

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক