২৮ অগাস্ট, ২০২৩ ০২:৫২ পিএম

ডেঙ্গু রেড জোনে ডিএসসিসির ৪ ওয়ার্ড

ডেঙ্গু রেড জোনে ডিএসসিসির ৪ ওয়ার্ড
রেড জোনভুক্ত ওয়ার্ডগুলো হলো ৫, ২২, ৫৩ ও ৬০।

মেডিভয়েস রিপোর্ট: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) চারটি ওয়ার্ডকে ডেঙ্গুর ‘রেড জোন’ ঘোষণা করা হয়েছে। রেড জোনভুক্ত ওয়ার্ডগুলো হলো ৫, ২২, ৫৩ ও ৬০।

এসব ওয়ার্ডের বাসিন্দারা ডেঙ্গু ঝুঁকিতে আছেন।

ডিএসসিসির মুখপাত্র আবু নাছের গণমাধ্যমকে জানান, ঢাকা দক্ষিণ সিটির ৭৫টি ওয়ার্ডের মধ্যে চারটিতে ১০ জনের বেশি রোগী পাওয়ায় রেড ওয়ার্ড হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে। ওয়ার্ডগুলোতে মশক নিধন কার্যক্রম জোরদার করা হয়েছে।

রেড জোনভুক্ত ৫ নম্বর ওয়ার্ডের আওতাধীন এলাকার মধ্যে রয়েছে– মায়াকানন, সবুজবাগ, উত্তর মুগদাপাড়া ডেপুটি কলোনি, আহম্মেদ বাগ, রাজারবাগ উত্তর ও দক্ষিণ, কদমতলা বাসাবো ও পূর্ব বাসাবো এলাকা।

২২ নম্বর ওয়ার্ডের আওতায় রয়েছে– মনেশ্বর রোড, মনেশ্বর লেন, বাড্ডানগর লেন, বোরহানপুর লেন, কুলাল মহন লেন, কাজীরবাগ লেন, নবীপুর লেন, হাজারীবাগ লেন, হাজারীবাগ রোড, কালুনগর, এনায়েতগঞ্জ, গণকটুলী, ভাঙ্গী কলোনি, নীলাম্বর সাহা রোড।

৫৩ নম্বর ওয়ার্ডের আওতায় আছে পশ্চিম জুরাইন মুরাদপুর হোল্ডিং ১ থেকে ৪৬ পর্যন্ত, ২৪/৩, ১ নম্বর সড়ক পূর্ব জুরাইন, ফরিদাবাদ, কদমতলী।

৬০ নম্বর ওয়ার্ডের মধ্যে রয়েছে নুরপুর-১, নুরপুর-২, পাটেরবাগ, মুক্তধারা, ইসলামবাগ (রসুলবাগ, রহমতবাগ, শাহজালালবাগ), পলাশপুর, জনতাবাগ, স্মৃতিধারা, দক্ষিণ রায়েরবাগ, মেরাজনগর (দনিয়ার অংশ), মদিনাবাগ, দক্ষিণ জনতাবাগ, ১৭৪৪ পলাশপুর।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
জুলাই উদযাপনে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা 

হামলা-হুমকি উপেক্ষা করেই আহতদের সেবা দেন চিকিৎসকরা: এনডিএফ

জুলাই উদযাপনে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা 

হামলা-হুমকি উপেক্ষা করেই আহতদের সেবা দেন চিকিৎসকরা: এনডিএফ

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক