২৮ অগাস্ট, ২০২৩ ০৯:৫৩ এএম

চট্টগ্রামে ডেঙ্গুতে চলতি মাসেই ২৮ জনের মৃত্যু 

চট্টগ্রামে ডেঙ্গুতে চলতি মাসেই ২৮ জনের মৃত্যু 
প্রতিবেদনে বলা হয়, গত জানুয়ারি থেকে এখন পর্যন্ত চলতি বছরে চট্টগ্রামে ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৩ জনে।

মেডিভয়েস রিপোর্ট: চলতি আগস্ট মাসে চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ২৮ জনের মৃত্যু হয়েছে। চট্টগ্রাম জেলা সিভিল সার্জন অফিস থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়, গত জানুয়ারি থেকে এখন পর্যন্ত চলতি বছরে চট্টগ্রামে ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৩ জনে। গত ২৪ ঘণ্টায় জেলায় ১৪১ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। এ নিয়ে এবছর ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৩৫৮ জন। আক্রান্তদের মধ্যে বর্তমানে চট্টগ্রামের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ২৮১ জন। এছাড়া ৫ হাজার ৭৭ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

গত ২৪ ঘণ্টায় শনাক্তদের মধ্যে ৭৮ জন সরকারি হাসপাতালে এবং ৬৩ জন বেসরকারি ক্লিনিক ও হাসপাতালে শনাক্ত হয়েছেন। বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ১০৮ জন, আন্দরকিল্লা জেনারেল হাসপাতালে ১১ জন, চট্টগ্রাম মিলিটারি হসপিটালে (সিএমএইচ) ২৬ জন চিকিৎসাধীন।

এছাড়া ফৌজদারহাট বিআইটিআইডি হাসপাতালে ২৫ জন, বিভাগীয় পুলিশ হাসপাতালে ২৩ জন, চট্টগ্রামের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে ১৪ জন এবং প্রাইভেট ক্লিনিক ও হাসপাতালগুলোতে ৭৪ জন ডেঙ্গুরোগী চিকিৎসা নিচ্ছেন।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক