২১ অগাস্ট, ২০২৩ ১২:২৪ পিএম

এক দিনে হবে এফসিপিএস পার্ট-১ পরীক্ষা

এক দিনে হবে এফসিপিএস পার্ট-১ পরীক্ষা
তিন পত্রের পরিবর্তে পরীক্ষা হবে এক পত্রে, যার সময়কাল হবে চার ঘণ্টা।

মেডিভয়েস রিপোর্ট: বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স অ্যান্ড সার্জন্সের (বিসিপিএস) এফসিপিএস পার্ট-১ পরীক্ষা এক দিনে অনুষ্ঠিত হবে। তিন পত্রের পরিবর্তে পরীক্ষা হবে এক পত্রে, যার সময়কাল হবে চার ঘণ্টা৷

আজ সোমবার (২১ আগস্ট) বিসিপিএস’র সচিব অধ্যাপক ডা. আবুল বাশার মো. জামাল স্বাক্ষরিত এক নোটিসে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, ‘পরীক্ষার মোট প্রশ্ন থাকবে ১৫০টি। এর মধ্যে সত্য-মিথ্যা প্রশ্ন (Multiple True False) ৭৫ নম্বরের আর এক কথায় উত্তর প্রশ্ন (Single Best Answer) ৭৫ নম্বরের। প্রতিটি প্রশ্নের জন্য ২ নম্বর অর্থাৎ ১৫০টি প্রশ্নের জন্য মোট নম্বর ৩০০। পরীক্ষার পাস নম্বর হবে ২১০।’

নতুন এই নিয়ম জানুয়ারি-২০২৪ থেকে কার্যকর হবে বলেও নোটিসে জানানো হয়।

নোটিস দেখতে ক্লিক করুন

 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : এফসিপিএস পার্ট-১
মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক