১৯ অগাস্ট, ২০২৩ ০৩:৩৫ পিএম

মেডিকেলের প্রশ্নফাঁসের অভিযোগে ডা.তারিম আটক

মেডিকেলের প্রশ্নফাঁসের অভিযোগে ডা.তারিম আটক
থ্রি ডক্টরস কোচিং সেন্টারের প‌রিচালক ডা. ইউনুস খান তারিম।

মেডিভয়েস রিপোর্ট: মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত থাকার অভিযোগে খুলনার থ্রি ডক্টরস কোচিং সেন্টারের প‌রিচালক ডা. ইউনুস খান তারিমকে আটক করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

শুক্রবার (১৮ আগস্ট) সকালে তাকে খুলনার নিজ বাসা থেকে আটক করা হয়েছে। খুলনার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আল মামুন মেডিভয়েসকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘ডা. তারিমকে আটকের বিষয়ে সিআইডি পুলিশকে আমরা সহযোগিতা করেছি। আটকের পর তাঁকে ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে।

পুলিশ জানায়, ‘খুলনা বিএমএ কার্যকরী প‌রিষদের সদস‌্য ডা. ইউনুস খান তারিমের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িত থাকার অভিযোগ তদন্ত চল‌ছিল। তিনি তার মালিকানাধীন থ্রি ডক্টরস কোচিং সেন্টারের মাধ্যমে মেডিকেল কলেজে ভর্তির প্রশ্নপত্র ফাঁস করে গত ১৬ বছরে কোটি কোটি টাকা আয় করেছেন। দীর্ঘ তদন্তে তাকে একা‌ধিকবার ঢাকায় সিআইডি কার্যালয়ে ডে‌কে জিজ্ঞাসাবাদ করা হ‌য়েছে।’

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : প্রশ্নফাঁস
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক