১৬ অগাস্ট, ২০২৩ ০৭:০৮ পিএম
ডিএসসিসির ৩ হাসপাতালে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা শুরু আগামীকাল
ঢাকা দক্ষিণ সিটির মালিকানাধীন মহানগর জেনারেল হাসপাতাল, মহানগর শিশু হাসপাতাল ও নাজিরাবাজার মাতৃসদনে এ সেবা দেওয়া হবে।
মেডিভয়েস রিপোর্ট: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মালিকানাধীন ৩টি হাসপাতালে আগামীকাল বৃহস্পতিবার (১৭ আগস্ট) থেকে বিনামূল্যে ডেঙ্গু রোগের পরীক্ষা করা হবে।
আজ বুধবার (১৬ আগস্ট) বিকেলে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মুখপাত্র আবু নাছের গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ঢাকা দক্ষিণ সিটির মালিকানাধীন মহানগর জেনারেল হাসপাতাল, মহানগর শিশু হাসপাতাল ও নাজিরাবাজার মাতৃসদনে এ সেবা দেওয়া হবে।
প্রতিদিন সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত (আগামীকাল সকাল ১০টা থেকে শুরু হবে, অন্যদিন ৮টা থেকে) এ সেবা দেওয়া হবে। শুক্রবার ব্যতীত সপ্তাহের বাকি ছয়দিন এ সেবা চালু থাকবে।
মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
ঘটনা প্রবাহ : ডিএসসিসি
-
০৪ জুলাই, ২০২৬
-
১৬ জুলাই, ২০২৫
-
২১ মে, ২০২৪
-
১৩ অক্টোবর, ২০২৩
-
১৬ সেপ্টেম্বর, ২০২৩
-
১৬ সেপ্টেম্বর, ২০২৩
-
২৮ অগাস্ট, ২০২৩
-
২৩ অগাস্ট, ২০২৩
আগের নিউজ
পরের নিউজ
আরও পড়ুন
সেনেগাল ফুটবলে চাঞ্চল্য
জাতীয় দলের প্রধান চিকিৎসক ছিলেন স্ত্রীরোগ বিশেষজ্ঞ
সেনেগাল ফুটবলে চাঞ্চল্য
জাতীয় দলের প্রধান চিকিৎসক ছিলেন স্ত্রীরোগ বিশেষজ্ঞ
অনুপস্থিতি ও বেসরকারি হাসপাতালে মালিকানা
চাঁপাইনবাবগঞ্জে আট চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় মামলা
এই বিভাগের সর্বাধিক পঠিত