ডেঙ্গু চিকিৎসায় আরও দেড় হাজার শয্যা বাড়ানোর নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর
মেডিভয়েস রিপোর্ট: ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় ঢাকার সব সরকারি হাসপাতালে আরও দেড় হাজার শয্যা বাড়ানোর নির্দেশনা দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।
আজ শনিবার (২৯ জুলাই) স্বাস্থ্যমন্ত্রীর ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়।
এর আগে ডেঙ্গু পরিস্থিতি অবনতির দিকে থাকায় গত সপ্তাহে স্বাস্থ্য অধিদপ্তর থেকে জানানো হয় সব হাসপাতালে আলাদা ডেঙ্গু কর্নার স্থাপন করা হবে। অধিদপ্তরের এ নির্দেশনার পর কয়েকটি হাসপাতালে ডেঙ্গু কর্নার চালু হয়েছে। তবে কোনো কোনো হাসপাতাল এখনও চালু করতে পারেনি ডেঙ্গু কর্নার।
প্রসঙ্গত, চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশে এখন পর্যন্ত ৪৪ হাজার ২০৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে ঢাকায় ২৫ হাজার ৭০৫ জন এবং ঢাকার বাইরে চিকিৎসা নিয়েছেন ১৮ হাজার ৫০০ জন। এ সময় ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ২২৯ জন।
এএইচ/
-
১৩ জুলাই, ২০২৬
নিয়ন্ত্রণে ডেঙ্গু পরিস্থিতি
বন্যা মোকাবিলায় পর্যাপ্ত চিকিৎসা সরঞ্জাম রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী
-
১০ জুলাই, ২০২৬
-
০৯ জুলাই, ২০২৬
-
০৮ জুলাই, ২০২৬
-
০৭ জুলাই, ২০২৬
-
০৬ জুলাই, ২০২৬
-
০৫ জুলাই, ২০২৬
-
০৪ জুলাই, ২০২৬
-
০১ জুলাই, ২০২৬