২৬ জুলাই, ২০২৩ ০৩:০৩ পিএম

ফার্মেসি আইন চূড়ান্তকরণে সভা আগামী ৩০ জুলাই

ফার্মেসি আইন চূড়ান্তকরণে সভা আগামী ৩০ জুলাই
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: ফার্মেসি আইন-২০২৩ এর খসড়া আইন যাচাই বাচাই করে চূড়ান্তকরণের লক্ষ্যে আগামী ৩০ জুলাই আন্তঃমন্ত্রণালয়ের সাব-কমিটির সভার আয়োজন করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

মঙ্গলবার (২৫ জুলাই) মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের ওষুধ প্রশাসন-১ শাখার সহকারী সচিব মোহাম্মদ মোস্তাফিজুর রহমান স্বাক্ষরিত এক নোটিসে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, আগামী ৩০ জুলাই-২০২৩ রোববার দুপুর ১২টায় স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব (ওষুধ প্রশাসন) হোসেন আলী খোন্দকারের সভাপতিত্বে ক্লিনিক ভবনের সম্মেলন কক্ষে ‘ফার্মেসী আইন, ২০২৩’ শিরোনামে আন্তঃমন্ত্রণালয় সভার আলোচনা মোতাবেক কার্যবিবরণী ও প্রস্তুতকৃত খসড়া আইন যাচাই বাছাই করে চূড়ান্তকরণের লক্ষ্যে সাব-কমিটির ৫ম সভা অনুষ্ঠিত হবে।

সভায় ওষুধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের চেয়ারম্যান, বাংলাদেশ ফার্মেসী কাউন্সিলের সচিবসহ সংশ্লিষ্ট সবাইকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

►নোটিসটি দেখতে ক্লিক করুন

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : ফার্মেসী আইন
মেডিভয়েস নিউজ রুম অনুষ্ঠানে পেশাজীবী নেতাদের মত

চিকিৎসকের নিরাপত্তায় নিহিত কার্যকর স্বাস্থ্যব্যবস্থা

মেডিভয়েস নিউজ রুম অনুষ্ঠানে পেশাজীবী নেতাদের মত

চিকিৎসকের নিরাপত্তায় নিহিত কার্যকর স্বাস্থ্যব্যবস্থা

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক