১৫ জুলাই, ২০২৩ ০৩:২৫ পিএম

শিশুদের চিকিৎসায় চীনের সঙ্গে হৃদরোগ ইনস্টিটিউটের সমঝোতা চুক্তি

শিশুদের চিকিৎসায় চীনের সঙ্গে হৃদরোগ ইনস্টিটিউটের সমঝোতা চুক্তি
হৃদরোগ হাসপাতালের অডিটরিয়ামে একটি অনুষ্ঠানে এ সমঝোতা চুক্তি স্বাক্ষর স্মারক অনুষ্ঠিত হয়।

মেডিভয়েস রিপোর্ট: শিশু হৃদরোগীদের উন্নত চিকিৎসার লক্ষ্যে চীনের ফুওয়াই কার্ডিওভাস্কুলার হাসপাতালের সঙ্গে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালের একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

আজ শনিবার (১৫ জুলাই) সকালে হৃদরোগ হাসপাতালের অডিটরিয়ামে একটি অনুষ্ঠানে এ সমঝোতা চুক্তি স্বাক্ষর স্মারক অনুষ্ঠিত হয়। জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালের পক্ষে পরিচালক অধ্যাপক মীর জামাল উদ্দিন ও ফুওয়াই হাসপাতালের পক্ষে ড. জিয়ানবিন প্যান চুক্তিতে স্বাক্ষর করেন।

এই সমঝোতা স্মারকের আওতায় শিশু হৃদরোগীদের জন্য বিনামূল্যে সার্জারি, উচ্চতর গবেষণা, স্বাস্থ্য প্রযুক্তি হস্তান্তর ও বিনিময়, হাসপাতালের অবকাঠামো উন্নয়নের বিষয়ে চীনের ফুওয়াই কার্ডিওভাস্কুলার হাসপাতাল বিভিন্ন ধরনের সহযোগিতা করবে। 

এ বিষয়ে অধ্যাপক মীর জামাল উদ্দিন বলেন, জাতীয় হৃদরোগ হাসপাতালে শিশুদের বিভিন্ন ধরনের হৃদরোগের চিকিৎসা দেওয়া হয়। শিশুদের হার্টের ছিদ্রসহ বিভিন্ন জন্মগত ত্রুটিও থাকে। এ ধরনের রোগের জন্য মূলত দুই ধরনের চিকিৎসা রয়েছে। একটি হলো ওপেন হার্ট সার্জারি, আরেকটি হলো ডিভাইস ক্লোজার (অপারেশনবিহীন)। অপারেশনবিহীন পদ্ধতিটি বাংলাদেশে দীর্ঘদিন ধরে চলে আসছে। হৃদরোগ ইনস্টিটিউটের আগে এক হাজারের বেশি ডিভাইস ক্লোজার সার্জারি করেছে। তবে এ পদ্ধতিতে রেডিয়েশনের একটি ঝুঁকি থাকে। রেডিয়েশন শিশু বা গর্ভবর্তী মায়েদের জন্য ক্ষতিকর।

তিনি বলেন, চায়না ফুওয়াই হাসপাতাল একটি পদ্ধতিতে এ ডিভাইস ক্লোজার করছে। যেখানে কোনো রকম রেডিয়েশনের প্রয়োজন নেই। চীনের সঙ্গে এ চুক্তির ফলে আমরা রেডিয়েশনবিহীন ইকো মেশিন প্রযুক্তির সহায়তা পাব, যা শিশু হৃদরোগীদের ঝুঁকির হাত থেকে রক্ষা করবে এবং উপকৃত হবে। দেশ ও জাতির জন্য এটি একটি মাইলফলক।

টিআই

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
‘আমার জীবনে অনুভব করা সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প’
আতঙ্কের বর্ণনা দিলেন ভেনেজুয়েলার বাসিন্দারা

‘আমার জীবনে অনুভব করা সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প’

আতঙ্কের বর্ণনা দিলেন ভেনেজুয়েলার বাসিন্দারা

‘আমার জীবনে অনুভব করা সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প’

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক