সব হাসপাতালে ডেঙ্গু বিষয়ক প্রশিক্ষণের ব্যবস্থা
মেডিভয়েস রিপোর্ট: সরকারি হাসপাতালে ডেঙ্গু চিকিৎসার জন্য চালু করা হয়েছে পৃথক ডেঙ্গু কর্নার। এ ছাড়া মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতালগুলোতে চালু করা হয়েছে ডেঙ্গু ডেডিকেটেড ওয়ার্ড।
বৃহস্পতিবার (১৩ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তর থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, ডেঙ্গুর সার্বিক পরিস্থিতি নিয়ে গত ১০ জুলাই স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেকের সভাপতিত্বে ও গত ৯ জুলাই স্বাস্থ্য সেবা বিভাগের সচিব ড. আনোয়ার হোসেন হাওলাদারের সভাপতিত্বে স্বাস্থ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে জরুরি সভা অনুষ্ঠিত হয়। ওই সভাগুলোতে নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী নেওয়া পদক্ষেপগুলো হলো-
১. ক্রমবর্ধমান ডেঙ্গু রোগীর রোগ নির্ণয় সুবিধার্থে সব সরকারি হাসপাতালে ডেঙ্গু টেস্ট ১০০ টাকার পরিবর্তে ৫০ টাকা নির্ধারণ করা হয়েছে।
২. সরকারি সব হাসপাতালে ডেঙ্গু চিকিৎসার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া ও ডেঙ্গু কর্নার চালু করা হয়েছে। পাশাপাশি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতালে ডেঙ্গু ডেডিকেটেড ওয়ার্ড চালু করা হয়েছে।
৩. ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির জন্য মাইকিং, পোস্টার, লিফলেট বিতরণ, টিভিতে স্ক্রল, রেডিও বার্তা, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা বৃদ্ধি করা হয়েছে।
৪. ঢাকা শহরে ক্রমবর্ধমান ডেঙ্গু রোগীর সেবা নিশ্চিত করতে মহাখালীর ৮০০ শয্যাবিশিষ্ট ডিএনসিসি হাসপাতালকে ডেঙ্গু ডেডিকেটেড হাসপাতাল ঘোষণা করা হয়েছে।
৫. সব হাসপাতালে চিকিৎসকদের ডেঙ্গু বিষয়ক প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। ডেঙ্গু জ্বরজনিত মৃত্যু হ্রাসে আপডেটেড ডেঙ্গু চিকিৎসা গাইডলাইন সরবরাহ করা হয়েছে।
৬. স্বাস্থ্য অধিদপ্তর থেকে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে কন্ট্রোল রুম খোলা হয়েছে।
৭. জরুরি প্রয়োজনে স্বাস্থ্যসেবা পেতে ১৬২৬৩ হটলাইন সেবা চালু রয়েছে।
এএইচ/
-
০১ অগাস্ট, ২০২৬
-
৩০ জুলাই, ২০২৬
-
২৯ জুলাই, ২০২৬
-
২৬ জুলাই, ২০২৬
-
২১ জুলাই, ২০২৬
-
২০ জুলাই, ২০২৬
এনডিএফের বৈজ্ঞানিক সেমিনারে বক্তারা
ডেঙ্গু এখন মৌসুমি রোগ নয়, নিয়ন্ত্রণে জরুরি সমন্বিত উদ্যোগ
-
১৮ জুলাই, ২০২৬
-
১৭ জুলাই, ২০২৬
-
১৩ জুলাই, ২০২৬
নিয়ন্ত্রণে ডেঙ্গু পরিস্থিতি
বন্যা মোকাবিলায় পর্যাপ্ত চিকিৎসা সরঞ্জাম রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী
-
১০ জুলাই, ২০২৬