০৬ জুলাই, ২০২৩ ০৯:১৯ পিএম

এফসিপিএস পার্ট-১ এর ফল প্রকাশ, পাস ২০.৫৩%

এফসিপিএস পার্ট-১ এর ফল প্রকাশ, পাস ২০.৫৩%
ফাইল ছবি।

মেডিভয়েস রিপোর্ট: বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স অ্যান্ড সার্জন্সের (বিসিপিএস) এফসিপিএস জুলাই প্রথম পর্বের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। আজ বুধবার (৬ জুলাই) সন্ধ্যার দিকে বিসিপিএসের ওয়েবসাইটে এ ফলাফল প্রকাশ করা হয়।

মেডিভয়েসকে বিষয়টি নিশ্চিত করেছেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (চিকিৎসা শিক্ষা) ও  বিসিপিএসের সম্পাদক অধ্যাপক ডা. আবুল বাশার মো. জামাল।

জানা গেছে, এফসিপিএস পার্ট-১ পরীক্ষায় অংশগ্রহণ করেছেন ৬ হাজার ৫১৮ জন চিকিৎসক। এবারের পাসের হার ২০ দশমিক ৫৩ শতাংশ, যা অন্যান্য বছরের তুলনায় বেশি। সর্বশেষ গত বছর এফসিপিএস পার্ট-১ পরীক্ষার পাসের হার ছিল ১২ শতাংশ।

জানতে চাইলে অধ্যাপক ডা. জামাল বলেন, ‘পরীক্ষা খুবই সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। তেমন কোনো অভিযোগ পাওয়া যায়নি শিক্ষার্থীদের পক্ষ থেকে। আবহাওয়া নিয়ে একটু নিয়ে চিন্তায় ছিলাম, মাঝে মাঝে বৃষ্টি এবং গরম ছিল। তারপরও সব কিছু ভালোভাবে সম্পন্ন হয়েছে। আর এটি বিসিপিএসের বিশাল আয়োজন। গত ৫০ বছর ধরে বিসিপিএস যা করে এসেছে, আজও তা-ই হয়েছে। পরীক্ষা শেষ হয়েছে বিকাল চারটা ৪০ মিনিটের দিকে। আর আমরা সন্ধ্যাা ছয়টা ৪০ মিনিটের দিকে ফলাফল ঘোষণা করেছি। অর্থাৎ দুই ঘণ্টার ব্যবধানে এফসিপিএস পার্ট-১ এর ফলাফল দেওয়া হয়েছে।’

তিনি আরও বলেন, ‘শিক্ষার্থীদের এ ফলাফলে আমরা যে খুব সন্তুষ্ট, তা নয়। কারণ আমরা বেশ কিছু নতুন ডিসিপ্লিন চালু করেছি, সেগুলো আরও বেশি পাস করলে আমরা খুব বেশি খুশি হতাম।’

ফলাফলে যাদের আপত্তি রয়েছে, তাদের করণীয় কি হবে—এমন প্রশ্নের জবাবে অধ্যাপক ডা. জামাল বলেন, ‘বিসিপিএসের সুন্দর একটি পদ্ধতি রয়েছে। ফলাফল প্রকাশিত হওয়ার সাত দিনের মধ্যে নির্দিষ্ট পরিমাণ ফি দিয়ে প্রার্থীর পুরো ফলাফল জেনে, তা বিশ্লেষণ করে সরাসরি পরীক্ষা নিয়ন্ত্রকের কাছে আবেদন করতে হবে।’

তিনি আরও বলেন, ‘আমরা প্রতিটি প্রার্থীর ফলাফল অত্যন্ত যত্ন সহকারে দেখি। ওএমআর’র মাধ্যমে দুইবার এবং ম্যানুয়ালভাবে দুই অর্থাৎ তিন থেকে চারবার পুনঃনিরীক্ষণ করার পর ফলাফল প্রকাশ করা হয়েছে। আর বিসিপিএসের ফলাফলে ভুল-ভ্রান্তি কখনোই খুব একটা বের হয়নি। আর যারা ফলাফলে অসন্তুষ্ট থাকে, তাদের আবেদনের পরিমাণও বেশি থাকে না। কারণ শিক্ষার্থীরাও জানেন, আমরা অত্যন্ত যত্ন সহকারে খাতা দেখি।’

বিসিপিএসের সম্পাদক বলেন, আবেদনের পরিপ্রেক্ষিতে কারও ফলাফল সংশোধন হলে কাউন্সিল মিটিংয়ের মাধ্যমে চূড়ান্ত করা হবে।

এসএএইচ

►ফলাফল দেখতে ওয়েবসাইট লিংকে ক্লিক করুন

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : এফসিপিএস
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক