০৬ জুলাই, ২০২৩ ০৮:২৫ পিএম

গাইনি চিকিৎসক পরিচয়ে প্রতারণা, স্বাস্থ্য সহকারীর ১ লাখ টাকা জরিমানা

গাইনি চিকিৎসক পরিচয়ে প্রতারণা, স্বাস্থ্য সহকারীর ১ লাখ টাকা জরিমানা
প্রতীকী ছবি।

মেডিভয়েস রিপোর্ট: বগুড়ায় এমবিবিএস চিকিৎসক পরিচয়ে প্রতারণা করার অভিযোগে মনোয়ারা বেগম নামের অবসরপ্রাপ্ত একজন উপসহকারী কমিউনিটি মেডিকেল কর্মকর্তাকে (স্যাকমো) এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (৫ জুলাই) বিকেলে কাহালু থিয়েটার সড়কে স্টার বিল্ডিংয়ের তৃতীয়তলায় এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় নেতৃত্ব দেন কাহালু উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু মুসা।

আবু মুসা গণমাধ্যমকে বলেন, ‘মনোয়ারা বেগম এমবিবিএস চিকিৎসক নন। কিন্তু তিনি গাইনি চিকিৎসক পরিচয়ে চেম্বার খুলে নিয়মিত রোগী দেখতেন। সম্প্রতি তার বিরুদ্ধে ভুল চিকিৎসা দেওয়ার অভিযোগ ওঠে। এর পরিপ্রেক্ষিতে বুধবার চেম্বারে অভিযান চালিয়ে রোগী দেখার সময় তাঁকে হাতেনাতে ধরা হয়।’

নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, ‘চিকিৎসক সেজে রোগী দেখা ও ভুল চিকিৎসা দেওয়ার অভিযোগে মনোয়ারা বেগমকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া চিকিৎসক পরিচয় ব্যবহার করে চেম্বারে আর রোগী দেখবেন না মর্মে তাঁর কাছ থেকে মুচলেকা নেওয়া হয়েছে।’

মনোয়ারা বেগমের চেম্বারে ভ্রাম্যমাণ অভিযানকালে কাহালু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা ডা. মাশরুরুল আলম এবং কাহালু থানার উপপরিদর্শক নাজমুল হক উপস্থিত ছিলেন। 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : বগুড়া
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক