২৫ জুন, ২০২৩ ০৩:০৫ পিএম
রূপগঞ্জে পুকুরে ডুবে তিন স্কুলছাত্রীর মৃত্যু
ফাইল ছবি
মেডিভয়েস রিপোর্ট: নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় পুকুরের পানিতে ডুবে তিন স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। আজ রোববার (২৫ জুন) দুপুরে উপজেলার হোড়গাঁও এলাকায় এ ঘটনা ঘটে।
মৃত্যু তিন স্কুলছাত্রী হলেন, আফছানা আক্তার (১১) ও সুচনা আক্তার (১২)। আরেকজনের পরিচয় জানা যায়নি।
জানা যায়, রোববার দুপুরে ভুলতার হোড়গাঁও এলাকায় পুকুরে গোসল করতে নামেন তিন স্কুলছাত্রী। এ সময় তিনজনই ডুবে যান। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
রূপগঞ্জ থানার ভুলতা ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান গণমাধ্যমকে জানান, রোববার দুপুরে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। বিস্তারিত তথ্য পরে জানানো হবে।
মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
আগের নিউজ
পরের নিউজ
আরও পড়ুন
এফসিপিএসে নতুন নীতিমালা
‘মেধাক্রমের ভিত্তিতে ভাতা সীমাবদ্ধ হলে প্রশিক্ষণার্থীরা আর্থিক অনিশ্চয়তায় পড়বেন’
এফসিপিএসে নতুন নীতিমালা
‘মেধাক্রমের ভিত্তিতে ভাতা সীমাবদ্ধ হলে প্রশিক্ষণার্থীরা আর্থিক অনিশ্চয়তায় পড়বেন’
এই বিভাগের সর্বাধিক পঠিত