২৪ জুন, ২০২৩ ০৬:৩০ পিএম

রামেবিতে দুর্নীতির বিরুদ্ধে সচেতনতা সৃষ্টি শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

রামেবিতে দুর্নীতির বিরুদ্ধে সচেতনতা সৃষ্টি শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
রাজশাহী মেডিকেল কলেজে কমিউনিটি মেডিসিন বিভাগের সভাকক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

মেডিভয়েস রিপোর্ট: রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কর্মকতা-কর্মচারীর অংশগ্রহণে ‘দুর্নীতির বিরুদ্ধে সচেতনতা সৃষ্টি’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (২৪ জুন) সকাল ১১টায় রাজশাহী মেডিকেল কলেজে কমিউনিটি মেডিসিন বিভাগের সভাকক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রামেবির কোষাধ্যক্ষ ও সভাপতি (এপিএ কমিটি) অধ্যাপক ডা. রুস্তম আলী আহমেদ ও মুখ্য আলোচক হিসেবে ছিলেন রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) চেয়ারম্যান ডা. মো. জিয়াউল হক।

মুখ্য আলোচকের বক্তব্যে ডা. মো. জিয়াউল হক বলেন, ‘আমরা যদি আমাদের শুভবুদ্ধি, মূল্যবোধ ও দেশপ্রেম দিয়ে দুর্নীতি প্রতিরোধ করতে পারি, তাহলে দুর্নীতি কমানো সম্ভব। দুর্নীতির বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধিতে তৃণমূল পর্যায়ে সকলকে নিজ নিজ জায়গা থেকে কাজ করতে হবে।’

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ড. রুস্তম আলী আহমেদ বলেন, ‘দুর্নীতি প্রতিরোধে কিভাবে ব্যক্তিগত, প্রাতিষ্ঠানিক ও সামাজিক পর্যায়ে সতর্ক, সচেতন ও সুসংগঠিত হয়ে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা এবং বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাঙ্খিত উন্নত দেশ গড়তে আমাদের সকলকে  এক সাথে কাজ করতে হবে।’

তিনি আরও বলেন ‘দুর্নীতি উন্নয়নের প্রধান অন্তরায়। জনগণের মধ্যে দুর্নীতিবিরোধী সচেতনতা বৃদ্ধিতে তৃণমূল পর্যায়ে সকলকে আরো বেশি কাজ করতে।’

এ ছাড়া আরও উপস্থিত ছিলেন রামেবির পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ডা. মো. আনোয়ার হাবিব, কলেজ পরিদর্শক অধ্যাপক ডা. মোহাম্মদ মোসাদ্দেক হোসেন, পরিচালক (অর্থ ও হিসাব) ডা. মো. জাকির হোসেন খোন্দকার, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক ডা. মো. সারওয়ার জাহান, উপ-কলেজ পরিদর্শক ডা. মোহাম্মদ মেহেরওয়ার হোসেন ও উপ-পরিচালক (অর্থ ও হিসাব) মো. আখতার হোসেনসহ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : রাজশাহী
জুলাই উদযাপনে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা 

হামলা-হুমকি উপেক্ষা করেই আহতদের সেবা দেন চিকিৎসকরা: এনডিএফ

জুলাই উদযাপনে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা 

হামলা-হুমকি উপেক্ষা করেই আহতদের সেবা দেন চিকিৎসকরা: এনডিএফ

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক