২২ জুন, ২০২৩ ০৪:০৪ পিএম

ই-টিকিটিংয়ে ভোগান্তি কমেছে ঢামেকে

ই-টিকিটিংয়ে ভোগান্তি কমেছে ঢামেকে
ফাইল ছবি।

মেডিভয়েস রিপোর্ট: স্মার্ট বাংলাদেশের ডিজিটালাইজেশনের আওতায় সরকারি পর্যায়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে প্রথমবারের মতো ই-টিকেটটিং সেবা চালু করা হয়েছে। এতে রোগীরা দীর্ঘ সময় লাইনে না দাড়িয়ে ঘরে বসেই হাসপাতালের বহির্বিভাগের টিকিট সংগ্রহ ও সহজে চিকিৎসা সেবা গ্রহণ করতে পারছেন।

গত সোমবার (১৯ জুন) ঢামেকের এসব উন্নয়নমূলক কর্মকাণ্ডের উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।

ঢামেক হাসপাতালে পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজমুল হক গণমাধ্যমকে বলেন, ‘সাধারণ রোগীদের ভোগান্তি কমাতে ও প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশের অংশ হিসেবে ই-টিকিটিং চালু করা হয়েছে। আমরা এখন পর্যন্ত ভালো সাড়া পাচ্ছি।  আপাতত একমাস এটা পর্যবেক্ষণ করা হবে।’

তিনি আরও বলেন, ‘ই-টিকেটিংয়ের সাথে সরাসরি টিকিটও চালু থাকবে। ওইটা বন্ধ করার কোনো পরিকল্পনা নেই। দুটিই পাশাপাশি চলবে।’

ই-টিকিট কাটবেন যেভাবে

১. ই-টিকিট কাটার জন্য সেবা প্রত্যাশীরা সরাসরি https://dmch.bindu.health এই ওয়েবসাইটে অথবা কিউআর কোড ব্যবহার করেও ওয়েবসাইটে প্রবেশ করতে পারবেন।

২. দ্বিতীয় ধাপে একটি সচল মোবাইল নম্বর দিয়ে লগইন করতে হবে। এ ক্ষেত্রে লগইনের পরপর মোবাইলে একটি ওয়ান টাইম পাসওয়ার্ড (ওটিপি) কোড নম্বর আসবে। সেই কোডটি দিয়ে পরবর্তী ধাপে যেতে হবে।

৩. তৃতীয় ধাপে নাম, জন্ম তারিখ, কোন বিভাগের চিকিৎসককে দেখাতে চান, কোন তারিখে দেখাতে চান ওই তারিখের তিনটি স্লটের কোন টাইমে চিকিৎসককে দেখাতে চান, আপনি কোন বিভাগের কোন জেলা উপজেলা ইউনিয়ন থেকে এসেছেন, আপনার জাতীয় পরিচয় পত্রের নম্বর (প্রযোজ্য নয়) সেটি নির্বাচন করে পরবর্তী ধাপে যাবেন। এ ক্ষেত্রে রোগীরা পছন্দমতো তারিখ দিয়ে টিকিট কাটতে পারবেন।

৪. চতুর্থ ধাপে টিকিট কনফার্ম করার জন্য ব্যাংকের কার্ড, মোবাইল ব্যাংকিং এবং ইন্টারনেট ব্যাংকিংয়ের যেকোনো একটি সিলেক্ট করে টিকিট কনফার্ম করতে হবে।

৫. সবশেষে বিকাশ, নগদ, রকেটসহ দেশের প্রচলিত অনলাইন পেমেন্ট গেটওয়ে ব্যবহার করে টিকিটের ১০ টাকা মূল্য পরিশোধ করতে হবে। এ ক্ষেত্রে অতিরিক্ত কোন টাকা রোগীকে পরিশোধ করতে হবে না। এরপর সেই টিকিটটি প্রিন্ট করে রোগীরা সরাসরি সংশ্লিষ্ট বিভাগের চিকিৎসককে দেখাতে পারবেন।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক