দেশজুড়ে অব্যাহত থাকতে পারে মৃদু তাপপ্রবাহ
মেডিভয়েস রিপোর্ট: সারাদেশে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর (বিএমডি)।
আজ বুধবার (৩১ মে) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ কথা জানানো হয়েছে।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, সারাদেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে চট্টগ্রাম বিভাগের দুই-এক জায়গায় হালকা বজ্র অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অফিসের পক্ষ থেকে আরও জানানো হয়, সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, একই সময়ে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু টেকনাফ পর্যন্ত অগ্রসর হতে পারে।
মঙ্গলবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহীতে ৩৮.৬ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে, বুধবার দেশের সর্বনিম্ন ২৩.৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায়।
বুধবার ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ৪২ মিনিটে এবং বৃহস্পতিবার সূর্যোদয় ভোর ৫টা ১১ মিনিটে।
-
১৪ মার্চ, ২০২৬
-
১৫ জুলাই, ২০২৫
-
১৭ মে, ২০২৫
-
১৯ এপ্রিল, ২০২৫
-
১১ এপ্রিল, ২০২৫
-
১৫ মার্চ, ২০২৫
-
০৯ মার্চ, ২০২৫