৩১ মে, ২০২৩ ০৪:১৪ পিএম

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আরও ৯৫

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আরও ৯৫
এ সময় ডেঙ্গুতে কারো মৃত্যু হয়নি।

মেডিভয়েস রিপোর্ট: গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৯৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময় ডেঙ্গুতে কারো মৃত্যু হয়নি।

আজ বুধবার (৩১ মে) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, ডেঙ্গুতে আক্রান্ত ৯৫ জন রোগীর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৮২ জন আর ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১৩ জন। 

এতে আরও বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ২৮৩ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন। ঢাকার ৫৩টি সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ২৪২ জন এবং অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে ৪১ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।

এ ছাড়া চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশে এখন পর্যন্ত দুই হাজার ২২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে ঢাকায় এক হাজার ৩৭৮ জন এবং ঢাকার বাইরে চিকিৎসা নিয়েছেন ৬৪৪ জন। তাদের মধ্যে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এক হাজার ৭২৬ জন। ঢাকায় এক হাজার ১২৬ এবং ঢাকার বাইরে ৬০০ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। আর চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে এ পর্যন্ত ১৩ জনের মৃত্যু হয়েছে। 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
অনুপস্থিতি ও বেসরকারি হাসপাতালে মালিকানা

চাঁপাইনবাবগঞ্জে আট চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় মামলা

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক