২৯ মে, ২০২৩ ০৯:০৫ পিএম

আরও ৭২ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি

আরও ৭২ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি
চলতি বছরে শুরু থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ১৩ জনের মৃত্যু হয়েছে।

মেডিভয়েস রিপোর্ট: দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ৭২ জন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এ সময় আক্রান্ত কারও মৃত্যু হয়নি।

সোমবার (২৯ মে) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘ডেঙ্গুতে আক্রান্ত ভর্তি রোগীর ৫৮ জন ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন এবং ১৪ জন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে সারা দেশে সর্বমোট ২২৬ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ১৯৮ জন এবং ঢাকার বাইরে সারাদেশে ২৮ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি রয়েছেন।

প্রসঙ্গত, চলতি বছরের শুরু থেকে ২৯ মে পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে মোট এক হাজার ৮৪৩ জন ডেঙ্গুরোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় এক হাজার ২৩৫ জন এবং ঢাকার বাইরে সারা দেশে ৬০৮ জন। একই সময়ে সারা দেশে সর্বমোট ছাড়প্রাপ্ত ডেঙ্গুরোগী এক হাজার ৬০৪ জন। এর মধ্যে ঢাকায় ছাড়প্রাপ্ত রোগী এক হাজার ২৭ জন এবং ঢাকার বাইরে সারা দেশে ৫৭৭ জন। চলতি বছরে শুরু থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ১৩ জনের মৃত্যু হয়েছে।

এএইচ
 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : ডেঙ্গু
নারীদের প্রজননস্বাস্থ্য সুরক্ষায় বিশ্বের প্রথম জেনেরিক

বাজারে ইনসেপ্টার স্বপ্রয়োগযোগ্য জন্মনিয়ন্ত্রণ ইনজেকশন ‘মেডোজেন সাবকিউ’

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক