সুইজারল্যান্ড সফরে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক
মেডিভয়েস রিপোর্ট: বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) ৭৬তম বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে (ডব্লিউএইচএ) যোগ দিতে সুইজারল্যান্ডের রাজধানী জেনেভা সফরে গেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।
আজ রোববার (২১ মে) সকালে দেশটিতে পৌঁছান তিনি। বিকেলে ফেসবুকে দেওয়া এক পোস্টে জাহিদ মালেক নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।
স্বাস্থ্যমন্ত্রী লিখেন, ‘আজ সকালে সুইজারল্যান্ডের মাটিতে স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তরের পদস্থ কর্মকর্তা এবং দেশ থেকে আসা স্বাস্থ্য বিটের গণমাধ্যমকর্মীদের সাথে বিশ্ব স্বাস্থ্য সম্মেলন কেন্দ্রে।’
স্বাস্থ্যমন্ত্রীর সফর সঙ্গী হিসেবে স্বাস্থ্যসেবা বিভাগের সচিব ড. মুহাম্মদ আনোয়ার হোসেন হাওলাদার, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (ভারপ্রাপ্ত) অধ্যাপক ডা. মো. টিটো মিঞা ও স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক ডা. আহমেদুল কবীর ও স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) মহাসচিব অধ্যাপক ডা. কামরুল হাসান প্রমুখ জেনেভায় গেছেন।
-
২১ মে, ২০২৩
-
২১ মে, ২০২৩