১৫ মে, ২০২৩ ১২:০৯ পিএম
স্থগিত এসএসসি পরীক্ষা ২৩ মে’র পর: শিক্ষামন্ত্রী
শিক্ষামন্ত্রী বলেন, সব লিখিত পরীক্ষা শেষ হলেই স্থগিত হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষাগুলোর তারিখ নির্ধারণ করা হবে।
মেডিভয়েস রিপোর্ট: ঘূর্ণিঝড় মোখার কারণে স্থগিত হওয়া এসএসসি পরীক্ষা ২৩ মে’র পর অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
আজ সোমবার (১৫ মে) সকালে রাজধানীর সরকারি টিচার্স কলেজে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ তথ্য জানান তিনি।
শিক্ষামন্ত্রী বলেন, সব লিখিত পরীক্ষা শেষ হলেই স্থগিত হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষাগুলোর তারিখ নির্ধারণ করা হবে। অর্থাৎ, আগামী ২৩ মে’র পর স্থগিত পরীক্ষার তারিখ ও সময় জানিয়ে দেওয়া হবে।
তিনি বলেন, নতুন শিক্ষাক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের মেধার বিকাশ ঘটানো হবে। যার যেদিকে মেধা তাকে সেভাবেই গড়ে তোলার লক্ষ্যে নতুন শিক্ষাক্রম।
উল্লেখ্য, গত ৩০ এপ্রিল থেকে সারাদেশে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। কিন্তু মাঝে ঘূর্ণিঝড় মোখার কারণে ১৪ ও ১৫ মে’র পরীক্ষা স্থগিত করা হয়।
মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
আগের নিউজ
পরের নিউজ
আরও পড়ুন
দশ জেলায় আইসিইউ উদ্বোধন
এক হাজার শয্যার ২০ হাসপাতাল নির্মাণের পরিকল্পনা: স্বাস্থ্যমন্ত্রী
উপলক্ষ ফিফা ওয়ার্ল্ড কাপ
দেশের খেলোয়াড়দের জন্য মাইকেয়ারে ফ্রি হেলথ ক্যাম্প
দশ জেলায় আইসিইউ উদ্বোধন
এক হাজার শয্যার ২০ হাসপাতাল নির্মাণের পরিকল্পনা: স্বাস্থ্যমন্ত্রী
উপলক্ষ ফিফা ওয়ার্ল্ড কাপ
দেশের খেলোয়াড়দের জন্য মাইকেয়ারে ফ্রি হেলথ ক্যাম্প
মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি
ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার
ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক
এই বিভাগের সর্বাধিক পঠিত