ক্যাডারভুক্ত হলেন ৪৫৯ চিকিৎসক
মেডিভয়েস রিপোর্ট: বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের পরামর্শক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক প্রণীত বিসিএস (স্বাস্থ্য) গঠন ও ক্যাডার বিধিমালা, ১৯৮০ এর আলোকে ৪৫৯ জন চিকিৎসক কর্মকর্তাকে বিসিএস স্বাস্থ্য ক্যাডারভুক্ত করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
বৃহস্পতিবার (১০ মে) মন্ত্রণালয়ের সেবা বিভাগের পার-২ অধিশাখার জ্যেষ্ঠ সহকারী সচিব মো. আলমগীর কবীর স্বাক্ষরিত এক নোটিসে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, ‘বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের পরামর্শক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক প্রণীত বিসিএস (স্বাস্থ্য) গঠন ও ক্যাডার বিধিমালা, ১৯৮০ এবং The Bangladesh Civil service Recruitment Rules 1981 সংশোধন সংক্রান্ত জনপ্রশাসন মন্ত্রণালয়ের ০৯/০৩/২০২৩ খ্রিঃ তারিখের এস.আর.ও নং-৬৬ আইন/২০২৩ এর আলোকে স্বাস্থ্য অধিদপ্তরাধীন নিম্নবর্ণিত ৪৫৯ জন চিকিৎসক কর্মকর্তাকে বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারভুক্ত করা হলো।’