১০ মে, ২০২৩ ০২:১০ পিএম

ভুয়া চিকিৎসক ও লাইসেন্সবিহীন ক্লিনিক, মালিকের কারাদণ্ড

ভুয়া চিকিৎসক ও লাইসেন্সবিহীন ক্লিনিক, মালিকের কারাদণ্ড
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন রোগীদের সাথে প্রতারণা করেছেন ফিরোজ-শাওন দম্পতি। দালালের মাধ্যমে গ্রাম থেকে রোগী নিয়ে আসেন তারা। এরপর হাতিয়ে নিতো অতিরিক্ত অর্থ।

মেডিভয়েস রিপোর্ট: চুয়াডাঙ্গার দর্শনায় স্বামীকে চিকিৎসক সাজিয়ে লাইসেন্সবিহীন ক্লিনিক পরিচালনা করায় স্ত্রী শাওন আক্তারকে (৩৬) ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। দীর্ঘদিন ধরেই ভুয়া চিকিৎসক দিয়ে ক্লিনিক পরিচালনা করে আসছেন শাওন আক্তার।

মঙ্গলবার (৯ মে) দামুড়হুদা উপজেলার দর্শনা পুরাতন বাজার এলাকার শাওন আক্তারের পরিচালিত ‘বারাকা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে’ সহকারী কমিশনার (ভূমি) সজল কুমার দাসের নেতৃত্বে অভিযান পরিচালনা করে এ দণ্ড দেওয়া হয়। এ সময় সিলগালা করা হয় ক্লিনিকটি।

ক্লিনিকের মালিক দণ্ডপ্রাপ্ত শাওন আক্তারের বাড়ি ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর। তার স্বামী ভুয়া চিকিৎসক ফিরোজ আহমেদকে দিয়ে ক্লিনিক পরিচালনা করছেন তিনি।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন রোগীদের সাথে প্রতারণা করেছেন ফিরোজ-শাওন দম্পতি। দালালের মাধ্যমে গ্রাম থেকে রোগী নিয়ে আসেন তারা। এরপর হাতিয়ে নিতো অতিরিক্ত অর্থ।

এ বিষয়ে দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সজল কুমার দাস সাংবাদিকদের বলেন, ‘ক্লিনিকটিতে দীর্ঘদিন ধরে একজন ভুয়া চিকিৎসক সেবা দিচ্ছেন এমন তথ্যের ভিত্তিতে অভিযানে যাই। অভিযানে ঘটনার সত্যতা পাওয়া যায়। ভ্রাম্যমাণ আদালত আসার খবরে পালিয়ে যান ভুয়া চিকিৎসক ফিরোজ আহমেদ। তবে ঘটনাস্থলে ছিলেন তার স্ত্রী। যিনি ক্লিনিকের মালিক। তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছি। এ ছাড়া তলব করা হয়েছে তার স্বামী ফিরোজ আহমেদকে।’

টিআই/এএইচ
 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক