০৬ মে, ২০২৩ ০৪:৪৪ পিএম

সুদানে ১০ লাখেরও বেশি পোলিও টিকা ধ্বংস: ইউনিসেফ

সুদানে ১০ লাখেরও বেশি পোলিও টিকা ধ্বংস: ইউনিসেফ
বিশ্ব স্বাস্থ্য সংস্থার ডাটাবেইস দেখাচ্ছে, গত মাসে সুদানে লড়াই শুরু হওয়ার পর থেকে দেশটির হেলথ কেয়ার স্থাপনাগুলোতে ২৮টি হামলার ঘটনা ঘটেছে।

মেডিভয়েস ডেস্ক: সুদানে শিশুদের জন্য রাখা ১০ লাখেরও বেশি পোলিও টিকা লুটপাটের ফলে ধ্বংস হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ।

এপ্রিল থেকে সহিংসতার উত্থানের সময়কালে এ ঘটনা ঘটেছে বলে শুক্রবার বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছে সংস্থাটি।

ইউনিসেফের জরুরি কর্মসূচির উপ-পরিচালক হ্যাজেল ডি ওয়েট এক ইমেইলে রয়টার্সকে বলেন, ‘দক্ষিণ দারফুরে অনেকগুলো কোল্ড চেইন স্থাপনায় লুটপাট চালানো হয়েছে, ১০ লাখেরও বেশি পোলিও টিকাসহ সেগুলো ক্ষতিগ্রস্ত ও ধ্বংস করা হয়েছে।’

২০২২ সালের শেষ দিক থেকে সুদানে শুরু হওয়া পোলিও প্রাদুর্ভাবের পর সেখানে টিকাদান কর্মসূচি শুরু করেছিল ইউনিসেফ। কয়েক পর্বের পোলিও টিকাদান কর্মসূচির মাঝপার্যায়ে ছিল তারা।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ডাটাবেইস দেখাচ্ছে, গত মাসে সুদানে লড়াই শুরু হওয়ার পর থেকে দেশটির হেলথ কেয়ার স্থাপনাগুলোতে ২৮টি হামলার ঘটনা ঘটেছে।

সুদানের ক্ষমতা নিয়ে সেনাবাহিনীর সঙ্গে আধাসামরিক বাহিনী র‌্যাপিড সাপোর্ট ফোর্সেস এর লড়াই শুরু হওয়ার পর থেকে বিশ্ব খাদ্য কর্মসূচিসহ বহু মানবিক ত্রাণ সংস্থা তাদের স্থাপনাগুলোতে লুটপাট চালানো হয়েছে। বিশ্ব খাদ্য কর্মসূচি জানিয়েছে, লুটপাটের ঘটনায় তাদেরি এক কোটি ৩০ লাখ থেকে এক কোটি ৪০ লাখ ডলারের সরবরাহ খোয়া গেছে।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
ওজিএসবির ৩৪তম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনে বক্তারা

তৃণমূলে নিরাপদ প্রসবে বড় প্রতিবন্ধক জনবল ও অবকাঠামো সংকট

ওজিএসবির ৩৪তম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনে বক্তারা

তৃণমূলে নিরাপদ প্রসবে বড় প্রতিবন্ধক জনবল ও অবকাঠামো সংকট

  এই বিভাগের সর্বাধিক পঠিত
করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও
একদিনেই অবস্থান বদল বিশ্ব স্বাস্থ্য সংস্থার

করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও