নারায়ণগঞ্জে ভুয়া চিকিৎসকের ২ বছরের জেল ও জরিমানা
মেডিভয়েস রিপোর্ট: নারায়ণগঞ্জের ফতুল্লার পঞ্চবটীতে আব্দুর রশিদ সরকার নামের এক ভুয়া চিকিৎসককে দুই বছরের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। একই সাথে তাকে ৫০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে।
শনিবার (৬ মে) নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন ডা. এ এফ এম মুশিউর রহমান মেডিভয়েসকে এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, নাজ ডায়াগনস্টিক সেন্টারে আব্দুর রশিদ সরকার নামের ওই ভুয়া চিকিৎসক চিকিৎসা দিচ্ছেন বলে আমরা জানতে পারি। শুক্রবার (৫ মে) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে এক অভিযান চালিয়ে ভুয়া এ চিকিৎসককে গ্রেপ্তার করা হয়।
গ্রেফতার আব্দুর রশীদ সরকার অনেক দিন ধরেই নিজেকে মেডিসিন, নাক-কান, গলা ও থাইরয়েড বিশেষজ্ঞ ও সার্জন বলে পরিচয় দিয়ে আসছিলেন। তিনি নারায়ণগঞ্জের শহরের চাষাঢ়ার পদ্মা ডায়াগনস্টিক সেন্টার ও পঞ্চবটীস্থ নাজ ডায়াগনস্টিক সেন্টারে নিয়মিত রোগী দেখতেন।
সিভিল সার্জন আরও বলেন, এরআগে ২০২২ সালের ২৬ ফেব্রুয়ারি আব্দুর রশীদ বগুড়ার আদমদিঘিতে আল সাফা ডায়াগনস্টিক সেন্টার থেকে গ্রেফতার হয়েছিলেন। সে সময় ভ্রামমাণ আদালত তাকে ছয়মাসের কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করেছিলো।
গতকাল অভিযানে ভ্রাম্যমাণ আদালত আব্দুর রশীদের কাছে তার চিকিৎসক সনদপত্র সহ অন্যান্য নথি দেখতে চাইলে তিনি তা দেখাতে পারেন নি। এ অপরাধে তাকে দুই বছরের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্টেট ইলোরা ইায়াসমিনে নেতৃত্বে এ সময় উপস্থিত ছিলেন সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. মফিজুল ইসলাম।
ডা. মুশিউর রহমান বলেন, নিয়মিত ভুয়া চিকিৎসক ধরার জন্য অভিযান পরিচালনা করি। জনগণ যদি আমাদেরকে তথ্য দিয়ে সহযোগিতা করে তাহলে এ ধরনের অভিযান পরিচালনা করা আরও সহজ হয়।
এসব ভুয়া চিকিৎসকদেরকে যারা ডায়াগনস্টি সেন্টার বা বেসরকারি হাসপাতালে বসার সুযোগ দেন, তাদেরও দায় আছে বলে মন্তব্য করেন তিনি।
নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্টেট ইলোরা ইায়াসমিন বলেন, ‘আব্দুল রশিদ ১৯৯২-১৯৯৪ সালে নারায়ণগঞ্জ জেলার কাঁচপুরের শুভেচ্ছা ট্রেনিং সেন্টার থেকে ডিএমএস কোর্স সম্পন্ন করেন। এরপর একজন চিকিৎসকের সহকারী হিসেবে বেশ কয়েক বছর তিনি কাজ করেছেন। পরে লোভের বশবর্তী হয়ে নিজেই প্রতারণার মাধ্যমে চিকিৎসা দেওয়া শুরু করেন।’
ভুয়া চিকিৎসক আব্দুর রশীদ কুমিল্লা জেলার মুরাদনগর থানা পির কাশিমপুরের মৃত বাহার আলী সরকারের ছেলে।
এএইচ
-
২১ এপ্রিল, ২০২৬
বিএমডিসির নিবন্ধন জালিয়াতি
পিরোজপুরে ভুয়া হৃদরোগ বিশেষজ্ঞের দুই বছরের সাজা
-
২১ নভেম্বর, ২০২৫
-
২৫ জানুয়ারী, ২০২৫
-
১৭ নভেম্বর, ২০২৪
-
২৯ মার্চ, ২০২৪
-
৩১ ডিসেম্বর, ২০২৩
-
০৩ অক্টোবর, ২০২৩