০২ মে, ২০২৩ ০৭:২৮ পিএম

হৃদরোগ ইনস্টিটিউটে ফের সার্জারি চালু, তিন রোগীর অপারেশন সম্পন্ন

হৃদরোগ ইনস্টিটিউটে ফের সার্জারি চালু, তিন রোগীর অপারেশন সম্পন্ন
প্রতিষ্ঠানটির পরিচালক অধ্যাপক ডা. মীর জামাল উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

মেডিভয়েস রিপোর্ট: জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে দীর্ঘ বিরতির পর আবারও কার্ডিয়াক সার্জারি চালু করা হয়েছে। এ সময় তিনজন রোগীর কার্ডিয়াক অপারেশন সম্পন্ন হয়েছে। আজ মঙ্গলবার (২ মে) প্রতিষ্ঠানটির পরিচালক অধ্যাপক ডা. মীর জামাল উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, সরকার ঘোষিত ছুটির পূর্ব পর্যন্ত জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে কার্ডিয়াক সার্জারি অপারেশন চালু ছিল। গত ১৯ এপ্রিল থেকে ২৩ এপ্রিল ২৩ তারিখ পর্যন্ত পাঁচদিন সরকারি ঘোষিত ঈদের ছুটি থাকায় ছুটিকালীন সময়ে সাধারণত সিডিউল কার্ডিয়াক সার্জারি অপারেশন করা হয় না।

প্রতিবছর অপারেশন থিয়েটার ও আইসিইউকে জীবানুমুক্ত ও পরিষ্কার-পরিচ্ছন্ন করতে হয়। ঈদের ছুটিকালীন সময়ে আইসিইউ বন্ধ রেখে জীবানুমুক্ত করা হয়।

এতে আরও বলা হয়েছে, ঈদের ছুটি শেষে ২৪ এপ্রিল থেকে হাসপাতালের স্বাভাবিক কার্যক্রম চালু হয়। আইসিইউতে স্থাপিত এসির কারিগরি ক্রটির কারণে ২৪ এপ্রিল ২৩ থেকে সাময়িকভাবে কার্ডিয়াক সার্জারি অপারেশন বন্ধ ছিল। প্রসঙ্গত, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে ছুটিকালীন সময়ে সকল ধরনের জরুরি সেবা অব্যাহত ছিল এবং আছে। গত ৩০ এপ্রিল থেকে আইসিইউতে স্থাপিত এসিগুলো মেরামত করে চালু করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বিশেষজ্ঞ কার্ডিয়াক সার্জনদের অপারেশনের জন্য রোগী প্রস্তুত করেন। গত ১ মে সরকারি ছুটি থাকায় আজ ২ মে থেকে পুনরায় কার্ডিয়াক সার্জারির অপারেশন চালু করা হয়েছে এবং তিনজন রোগীর অপারেশন সম্পন্ন হয়েছে।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
অনুপস্থিতি ও বেসরকারি হাসপাতালে মালিকানা

চাঁপাইনবাবগঞ্জে আট চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় মামলা

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক