২৮ এপ্রিল, ২০২৩ ১১:০৮ এএম

জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবসে বর্ণাঢ্য র‌্যালি

জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবসে বর্ণাঢ্য র‌্যালি
দিবসটির তাৎপর্য তুলে ধরে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন।

মেডিভয়েস রিপোর্ট: ‘নিশ্চিত করি শোভন কর্মপরিবেশ গড়ে তুলি স্মার্ট বাংলাদেশ’ এ প্রতিপাদ্য বিষয় নিয়ে পালিত হচ্ছে জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস-২০২৩। দিবসটি উপলক্ষে রাজধানীতে বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করা হয়।

আজ শুক্রবার (২৮ এপ্রিল) সকাল ৯ টার দিকে শ্রম ভবনের সামনে থেকে ঘোড়ার গাড়ি ও বাদ্যযন্ত্র সহকারে এই র‌্যালি বের হয়।

র‌্যালির উদ্বোধন করেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান। পরে ওসমানী মিলনায়তনে গিয়ে শেষ হয় র‌্যালি।

এদিকে দিবসটির তাৎপর্য তুলে ধরে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন।

এ বছর অষ্টমবারের মতো জাতীয় পর্যায়ে দিবসটি পালন করছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা সম্পর্কে বিশ্বব্যাপী সচেতনতা সৃষ্টির লক্ষ্যে ২০০৩ সাল থেকে আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) ২৮ এপ্রিল ‘ওয়ার্ল্ড ডে ফর সেফটি অ্যান্ড হেলথ অ্যাট ওয়ার্ক’ পালন করে আসছে।

প্রসঙ্গত, ‘জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি নীতিমালা ২০১৩’ অনুযায়ী বাংলাদেশ সরকার বিশ্বের শ্রমজীবী মানুষের সঙ্গে সংহতি প্রকাশ ও কর্মক্ষেত্রে স্বাস্থ্যসম্মত নিরাপদ পরিবেশ সম্পর্কে সমন্বিত সচেতনতা সৃষ্টির লক্ষ্যে ২৮ এপ্রিল পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস পালনের সিদ্ধান্ত নেয়। সে সিদ্ধান্ত মোতাবেক ২০১৬ সাল থেকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় জাতীয়ভাবে পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস পালন করছে। এবছর দিবসটি পালনে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং এর অধীন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর নানা কর্মসূচি হাতে নিয়েছে।

এএইচ

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
বিকেন্দ্রীকরণের মাধ্যমে মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছাতে হবে
প্যারালাইজড রোগীদের অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে বিশিষ্টজনেরা

বিকেন্দ্রীকরণের মাধ্যমে মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছাতে হবে

প্যারালাইজড রোগীদের অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে বিশিষ্টজনেরা

বিকেন্দ্রীকরণের মাধ্যমে মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছাতে হবে

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক