১৫ এপ্রিল, ২০২৩ ০১:৪২ পিএম

বিএসএমএমইউয়ে অটিজম শিশুদের বিনামূল্যে সুন্নতে খাতনা

বিএসএমএমইউয়ে অটিজম শিশুদের বিনামূল্যে সুন্নতে খাতনা
বিএসএমএমইউ’র শিশু অনুষদভুক্ত বিভাগগুলো চিকিৎসাসেবায় অনন্য ভূমিকা রাখছে-অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।

মেডিভয়েস রিপোর্ট: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) শিশু সার্জারি বিভাগের উদ্যোগে ১২ জন অটিস্টিক (অটিজম) শিশুর বিনামূল্যে সুন্নতে খাতনা করা হয়েছে।

আজ শনিবার (১৫ এপ্রিল) ইপনা অটিজম স্কুলে অধ্যয়নরত অটিজম বৈশিষ্ট্য এসব শিশুদের সুন্নতে খাতনা করা হয়। এ কার্যক্রমের উদ্বোধন করেন বিএসএমএমইউ ভাইস চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।

ভিসি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন অটিজম বিশেষজ্ঞ, বাংলাদেশের অটিজম বিষয়ক জাতীয় উপদেষ্টা কমিটির সভাপতি সায়মা ওয়াজেদ অটিস্টিক শিশুদের অধিকার প্রতিষ্ঠায় বিশ্বে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। অটিস্টিক শিশুসহ সব শিশুদের পাশে রয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। অটিস্টিক শিশুদের বিনামূল্যে সুন্নতে খাতনা একটি অনন্য উদাহরণ।’

শহীদ শেখ জামাল ফ্রি প্ল্যাস্টিক সার্জারি ক্যাম্পের মাধ্যমে বিনামূল্যে ঠোঁট ও তালুকাটা শিশুদের চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে জানিয়ে ভিসি আরও বলেন, ‘যেসব শিশু জন্মগতভাবে তৃতীয় লিঙ্গের (ট্রান্সজেন্ডার) সমস্যার ভুগছে, যারা সমাজে হিজরা নামে পরিচিত, তাদের চিকিৎসার ব্যবস্থা রয়েছে এখানে। ক্যান্সারে আক্রান্ত শিশুদের সহায়তা করতে শেখ রাসেল গ্যালারির উদ্বোধন করা হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শিশু অনুষদভুক্ত বিভাগগুলো শিশুদের চিকিৎসাসেবায় অনন্য ভূমিকা রাখছে।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিশু সার্জারি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. একেএম জাহিদ হোসেন। এসময় উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান, প্রক্টর অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান দুলাল, শিশু সার্জারি বিভাগের অধ্যাপক ডা. মো. রুহুল আমিন, অধ্যাপক ডা. তোসাদ্দেক হোসেন সিদ্দিকীসহ আরও অনেকে। 

এএইচ

 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

  এই বিভাগের সর্বাধিক পঠিত