৩১ মার্চ, ২০২৩ ১২:৩৫ পিএম

দেশে দ্বিগুণের বেশি নার্স প্রয়োজন: স্বাস্থ্যমন্ত্রী

দেশে দ্বিগুণের বেশি নার্স প্রয়োজন: স্বাস্থ্যমন্ত্রী
ফাইল ছবি।

মেডিভয়েস রিপোর্ট: দেশে দ্বিগুণের বেশি নার্স প্রয়োজন বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।

শুক্রবার (৩১ মার্চ) সকালে রাজধানীর ভিকারুননিসা স্কুল অ্যান্ড কলেজে নার্সিং ইন্সটিটিউটের পরীক্ষার কেন্দ্র পরিদর্শন শেষে এ কথা বলেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘দেশে বর্তমানে যে পরিমাণ নার্স রয়েছে, তার চেয়ে আরও দ্বিগুণের বেশি প্রয়োজন। গত দশ বছরে ৩৪ হাজার নার্স নিয়োগ দিয়েছি। পর্যায়ক্রমে চাহিদামতো আরও নার্স নিয়োগ দেওয়া হবে।’

তিনি বলেন, ‘একজন রোগীকে চিকিৎসক শুধু দেখে যায়, আর নার্সরা সার্বক্ষণিক সেবা দেয়। স্বাস্থ্য সেবার জন্য নার্সদের ভূমিকা অনেক। আমরা বিভিন্ন বিষয়ের ওপর স্পেশালাইজড নার্স তৈরির পরিকল্পনা নিয়েছি। এতে করে নার্সিং সেবা অনেকদূর এগিয়ে যাবে। তবে নার্সদেরকে আরও আন্তরিকতার সাথে রোগীদের সেবা দিতে হবে।’

বিদেশে বাংলাদেশি নার্সের চাহিদা অনেক জানিয়ে জাহিদ মালেক বলেন, ‘আমরাও চাই আমাদের নার্সরা বিভিন্ন দেশে সেবা দিয়ে বাংলাদেশের সম্মান বয়ে আনুক। এজন্য তাদেরকে বিশেষায়িত প্রশিক্ষণের আওতায় এনে বিদেশে পাঠানোর ব্যবস্থা করতে হবে।’

মন্ত্রী বলেন, দেশে বর্তমানে ৮৫ হাজার নার্স কাজ করছে। এর মধ্যে ৪৫ হাজার সরকারি, আর বাকিরা বেসরকারি। দেশে নার্সদের ৩৫০টি ইনস্টিটিউটে ৩৪ হাজার সিট আছে।

চিকিৎসকদের ইনস্টিটিউশনাল প্র্যাকটিস প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী বলেন, সাধারণ সরকারি হাসপাতালগুলোতে দুইটার পরে কোনো ডাক্তার থাকে না। কিন্তু দুইটার পরেই হাসপাতালে রোগী বেশি থাকে। সেকারণে আমরা হাসপাতালগুলোতে প্রাতিষ্ঠানিক চেম্বার কার্যক্রম শুরু করেছি। একজন চিকিৎসক বাইরে যে সময় দিত, সেটাই এখানে দিবে। এতে করে হাসপাতালে যেসব রোগী ভর্তি থাকে, তারাও সেবা নিতে পারবে।

এর আগে সকাল ১০টা ১৫ মিনিটে শুরু হয় বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের অধিভুক্ত নার্সিং ও মিডওয়াইফারি কোর্স সম্পন্নকারীদের কম্প্রিহেন্সিভ লাইসেন্সিং পরীক্ষা। শেষ হয়েছে ১১ টা ৪০মিনিটে। রাজধানীতে ৪টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের অধিভুক্তনার্সিং ও মিডওয়াইফারি কোর্স সম্পন্নকারিদের ২৭তম কম্প্রিহেন্সিভ লাইসেন্সিং পরীক্ষা ৪টি কেন্দ্রে ৩টি কোর্সের মোট ১১ হাজার ৯০৪ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছেন।

কেন্দ্র

ভিকারুননিসা স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ৪ হাজার ৬১৯ জন, হাবিুল্লাহ বাহার বিশ্ববিদ্যালয় কলেজ কেন্দ্রে ২ হাজার ১৫০ জন, উইলস লিটল ফ্লাওফার স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ২ হাজার ৬৫২ ও সিদ্ধেশরী গার্লস কলেজ কেন্দ্রে পরীক্ষা দিয়েছে ২ হাজার ৪৮৩ জন। 

কোর্স অনুযায়ী পরীক্ষার্থী

ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি কোর্সে ৮ হাজার ১৬৫ জন, ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সে ৪০ জন, ডিপ্লোমা ইন পেশেন্ট কেয়ার টেকনোলজি কোর্সে ২ হাজার ৬৫২ জন ও বিএসি ইন নার্সিং পরীক্ষার্থী ২ হজার ৪৮৩ জন।

এএইচ

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
কক্সবাজারে আশ্রয়শিবিরে এক সপ্তাহে ৯৫ ভূমিধস, গৃহহীন চার সহস্রাধিক: ইউএনএইচসিআর

কক্সবাজার আশ্রয়শিবিরে এক সপ্তাহে ৯৫ ভূমিধস, গৃহহীন চার সহস্রাধিক: ইউএনএইচসিআর

কক্সবাজারে আশ্রয়শিবিরে এক সপ্তাহে ৯৫ ভূমিধস, গৃহহীন চার সহস্রাধিক: ইউএনএইচসিআর

কক্সবাজার আশ্রয়শিবিরে এক সপ্তাহে ৯৫ ভূমিধস, গৃহহীন চার সহস্রাধিক: ইউএনএইচসিআর

অনুপস্থিতি ও বেসরকারি হাসপাতালে মালিকানা

চাঁপাইনবাবগঞ্জে আট চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় মামলা

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক