২১ মার্চ, ২০২৩ ০৪:২৩ পিএম
সাইন্সল্যাবে বিস্ফোরণে আহত ঢাবি শিক্ষার্থীর মৃত্যু
এ নিয়ে সায়েন্স ল্যাবে বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৬ জনে।
মেডিভয়েস রিপোর্ট: রাজধানীর সায়েন্স ল্যাব এলাকায় তিনতলা ভবনে বিস্ফোরণের ঘটনায় আহত ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্র নুরনবী (২৪) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ নিয়ে সায়েন্স ল্যাবে বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৬ জনে।
আজ মঙ্গলবার (২১ মার্চ) দুপুর আড়াইটার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ঢামেকের আইসিইউর প্রধান অধ্যাপক ডা. মোজাফফর হোসেন মৃত্যুর এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘সায়েন্স ল্যাবের ঘটনায় আহত ঢাবি শিক্ষার্থী মারা গেছেন। ঘটনার দিন থেকেই তিনি আইসিইউতে ছিলেন।’
মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
আগের নিউজ
পরের নিউজ
আরও পড়ুন
সরকারের ১৮০ দিন পূর্তি উপলক্ষে
সরকারি হাসপাতালে ১৭ আগস্টের মধ্যে পরিচ্ছন্নতা ও বায়োমেট্রিক হাজিরা নিশ্চিতের নির্দেশ
অনুপস্থিতি ও বেসরকারি হাসপাতালে মালিকানা
চাঁপাইনবাবগঞ্জে আট চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় মামলা
এই বিভাগের সর্বাধিক পঠিত