১২ মার্চ, ২০২৩ ১০:০৯ এএম

আজ বিশ্ব গ্লুকোমা দিবস

আজ বিশ্ব গ্লুকোমা দিবস
গ্লুকোমা চোখের একটি জটিল রোগ।

মেডিভয়েস ডেস্ক: আজ ১২ মার্চ, বিশ্ব গ্লুকোমা দিবস। জনসাধারণকে গ্লুকোমা সম্পর্কে সচেতন করতে আজ থেকে ১৮ মার্চ পর্যন্ত পালিত হবে বিশ্ব গ্লুকোমা সপ্তাহ। এ দিবসের এবারের স্লোগান  ‘পৃথিবী উজ্জ্বল, নিজের দৃষ্টিশক্তি রক্ষা করুন’।

গ্লুকোমা চোখের একটি জটিল রোগ। এই রোগকে নিরব ঘাতক বলা হয়। চোখের অভ্যন্তরীণ উচ্চ চাপই এই রোগের প্রধান কারণ, যদিও কিছু কিছু ক্ষেত্রে চোখের স্বাভাবিক চাপেও এই রোগ হয়ে থাকে। মানুষের চোখের অন্ধত্বের দ্বিতীয় বৃহত্তম কারণ হচ্ছে গ্লুকোমা। গ্লুকোমা রোগ যেকোনো মানুষের যেকোনো বয়সে হতে পারে, তবে ৪০ বছর বয়সের পরে এই রোগের সম্ভাবনা বেশি। যদি সঠিক সময় রোগ নির্ণয় ও নিরাময় না করা হয়, তাহলে আক্রান্ত ব্যক্তি চিরতরে তার দৃষ্টিশক্তি হারাতে পারেন ৷ এ রোগ প্রতিরোধে সচেতনার বিকল্প নেই।

গ্লুকোমা সাধারণত তিন ধরনের হয়। এগুলো হলো- ওপেন অ্যাঙ্গেল গ্লুকোমা, অ্যাঙ্গেল ক্লোজার গ্লুকোমা এবং নরম্যাল টেনশন গ্লুকোমা।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যানুযায়ী, বিশ্বের প্রায় ৭ কোটি মানুষ এই রোগে ভুগছে। বাংলাদেশে জরিপে দেখা গেছে, আমাদের দেশের অন্ধত্বের শতকরা ১ দশমিক ২ ভাগ গ্লুকোমা রোগী এবং শতকরা ২ দশমিক ৮ ভাগ মানুষ গ্লুকোমা রোগে ভুগছে।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন
মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক