এইচএসসি উত্তীর্ণ অনিয়মিতদের মেডিকেলে ভর্তির সুযোগ নেই: আপিল বিভাগ
মেডিভয়েস রিপোর্ট: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষার (এইচএসসি) মাঝে গ্যাপ থাকলে মেডিকেলে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ নেই বলে জানিয়েছে আপিল বিভাগ। সেই সঙ্গে ভর্তি পরীক্ষায় ১৭ শিক্ষার্থীকে অংশগ্রহণের নির্দেশের যে রায় দিয়েছিল হাইকোর্ট, তা স্থগিত ঘোষণা করা হয়।
মঙ্গলবার (৭ মার্চ) এ আদেশ দেন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ৩ সদস্যের আপিল বেঞ্চ।
এর আগে গত ১৫ ফেব্রুয়ারি বিচারপতি কে এম কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চ স্টাডি ব্রেক থাকা ১৭ এইচএসসি পাশ শিক্ষার্থীকে ২০২৩ মেডিকেল ভর্তি পরীক্ষায় সুযোগ দেয়ার নির্দেশ দেন। সেই সঙ্গে কেন তাদের ভর্তি পরীক্ষায় অংশ নিতে না দেওয়া অবৈধ হবে না, তা জানতে চেয়ে রুলও জারি করেন।
প্রসঙ্গত, চলতি বছরে মেডিকেল ভর্তি পরীক্ষার নোটিসে বলা হয়েছে, ২০২২-২৩ সেশনের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক শিক্ষার্থীকে ২০২২ সালে এইচএসসি ও ২০২০ সালে এসএসসি অথবা ২০২১ সালে এইচএসসি ও ২০১৯ সালে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তবে শর্ত থাকে যে, এইচএসসি পরীক্ষায় পাসের পূর্ববর্তী দুই বছরের মধ্যে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
‘এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ এবং এইচএসসি পরীক্ষায় জীববিজ্ঞান, পদার্থ বিজ্ঞান ও রসায়নসহ উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদনের যোগ্য হবে। দুটি পরীক্ষায় মোট জিপিএ কমপক্ষে ৯.০০ হতে হবে। উপজাতীয় ও পার্বত্য জেলার অ-উপজাতীয় প্রার্থীদের ক্ষেত্রে দুটি পরীক্ষায় মোট জিপিএ ৮.০০ হলেই হবে। তবে এককভাবে কোনো পরীক্ষায় জিপিএ ৩.৫০ এর কম হলে আবেদনের যোগ্য বলে বিবেচিত হবে না।’
এএইচ
-
১৫ জানুয়ারী, ২০২৬
-
১৭ ডিসেম্বর, ২০২৫
-
১১ ডিসেম্বর, ২০২৫
-
২২ ফেব্রুয়ারী, ২০২৫
-
১১ ফেব্রুয়ারী, ২০২৫
শেবাচিমে চন্দ্রজিত সাহার ভর্তি সম্পন্ন
শারীরিক প্রতিবন্ধকতা জয় করে মেডিকেলে সুযোগ
-
২৯ জানুয়ারী, ২০২৫
-
২৪ জানুয়ারী, ২০২৫
-
১৯ জানুয়ারী, ২০২৫
-
০১ জানুয়ারী, ২০২৫
-
২৩ ডিসেম্বর, ২০২৪