০৩ মার্চ, ২০২৩ ১১:৩৪ এএম

কর্মবিরতি অব্যাহত: আলোচনায় বসতে খুলনার পথে স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিনিধি দল

কর্মবিরতি অব্যাহত: আলোচনায় বসতে খুলনার পথে স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিনিধি দল
ফাইল ছবি।

মেডিভয়েস রিপোর্ট: খুলনায় চিকিৎসক নিগ্রহের প্রতিবাদে চলমান কর্মবিরতি প্রত্যাহারের বিষয়ে আলোচনা করতে খুলনায় যাচ্ছেন স্বাস্থ্য অধিদপ্তরের উচ্চপর্যায়ের ৭ সদস্যের একটি প্রতিনিধি দল।

আজ শুক্রবার (৩ মার্চ) সকালে খুলনা বিএমএ’র সভাপতি ডা. শেখ বাহারুল আলম মেডিভয়েসকে এ তথ্য নিশ্চিত করেন। 

তিনি বলেন, দুপুর আড়াইটার দিকে খুলনা বিএমএ ভবনে চিকিৎসক নেতাদের সঙ্গে আলোচনায় বসবেন স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিনিধি দল। সেখানে বিএমএ, ক্লিনিক মালিকসহ সংশ্লিষ্ট সকল সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন।

এদিকে চিকিৎসকের ওপর হামলার ঘটনায় আজ শুক্রবারও (৩ মার্চ) কর্মবিরতি পালন করছেন চিকিৎসকরা। ফলে নগরীর বিভিন্ন ক্লিনিক ও ব্যক্তিগত চেম্বারে রোগী দেখার জন্য চিকিৎসকদের নেওয়া সাক্ষাৎ (অ্যাপয়েনমেন্ট) বাতিল করা হয়েছে।

বুধবার (১ মার্চ) ভোর ৬টা থেকে শুরু হওয়া চিকিৎসকদের কর্মবিরতিতে সরকারি হাসপাতাল ও বেসরকারি ক্লিনিকে চিকিৎসাসেবা কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। প্রতিদিনই দূরদূরান্ত থেকে আসা রোগীরা চিকিৎসা নিতে না পেরে ক্ষুব্ধ হয়ে বাড়ি ফিরছেন। এছাড়া হাসপাতালে ভর্তি হওয়া রোগীরাও প্রয়োজনীয় সেবা পাচ্ছেন না।

এসএস

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : চিকিৎসক নিগ্রহ
হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূসের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ

হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন

হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূসের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ

হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক