২৮ ফেব্রুয়ারী, ২০২৩ ০১:১৭ পিএম

‘নিয়ন্ত্রণের চেয়ে অনিয়ন্ত্রিত ডায়াবেটিসে ব্যয় বেশি’

‘নিয়ন্ত্রণের চেয়ে অনিয়ন্ত্রিত ডায়াবেটিসে ব্যয় বেশি’
জাতীয় অধ্যাপক ডা. এ কে আজাদ খান

মেডিভয়েস রিপোর্ট: ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখার চেয়ে না রাখাটা বেশি ব্যয়বহুল বলে জানিয়েছেন বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি জাতীয় অধ্যাপক ডা. এ কে আজাদ খান।

আজ মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে বাংলাদেশ ডায়াবেটিক সমিতির ৬৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজধানীর শাহবাগে বারডেম হাসপাতালের অডিটোরিয়ামে সমিতির আলোচনায় সভাপতির বক্তব্যে এ কথা বলেন তিনি।

অধ্যাপক ডা. এ কে আজাদ খান বলেন, ‘ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা ব্যয়বহুল, তবে না রাখাটা তার চেয়েও ব্যয়বহুল। সুতরাং ডায়াবেটিস প্রতিরোধে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে।’

পরিসংখ্যান অনুযায়ী সবার ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার আশঙ্কা রয়েছে জানিয়ে তিনি বলেন, দেশে ডায়াবেটিস রোগীর সমপরিমাণ পরিমাণ প্রি-ডায়াবেটিস রোগী আছে। 

এমন পরিস্থিতিতে ডায়াবেটিস প্রতিরোধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।

ডায়াবেটিস প্রতিরোধে ধর্মীয় নেতাদের মাধ্যমে কার্যকর উদ্যোগ গ্রহণের অনুরোধ জানান অধ্যাপক ডা. আজাদ।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ। বক্তব্য রাখেন বাংলাদেশ ডায়াবেটিক সমিতির মহাসচিব মো. সাইফ উদ্দিন ও বারডেমের মহাপরিচালক অধ্যাপক এমকেআই কাইয়ুম চৌধুরী।

অনুষ্ঠানে আদর্শ ডায়াবেটিক রোগীদের মধ্যে অভিনন্দনপত্র ও ক্রেস্ট প্রদান করা হয়। এবারের মূল প্রতিপাদ্য ছিল, ‘ডায়াবেটিস নিয়ন্ত্রণ সর্বক্ষণ; সুস্থ দেহ, সুস্থ মন'।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক