বিএসএমএমইউর ইনডাকশন অনুষ্ঠান ৫ মার্চ
মেডিভয়েস রিপোর্ট: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) মার্চ ২০২৩ শিক্ষাবর্ষে নবাগত রেসিডেন্ট চিকিৎসকদের আবেশন (ইনডাকশন) অনুষ্ঠান হবে আগামী পাঁচ মার্চ। আজ সোমবার (২৭ ফেব্রুয়ারি) বিএসএমএমইউর একাধিক সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
বিএসএমএমইউ ভাইস চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ দেশের বাইরে থাকায় নবাগত রেসিডেন্ট চিকিৎসকদের অভিষেক অনুষ্ঠান পেছানো হয়েছে।
জানা গেছে, চিকিৎসা শিক্ষা এবং উচ্চশিক্ষার মান নিয়ে মালয়েশিয়া ইউসিএসআই বিশ্ববিদ্যালয়ের সঙ্গে চুক্তিসহ বিভিন্ন বিষয় নিয়ে বর্তমানে কুয়ালালামপুর অবস্থান করছেন বিএসএমএমইউ ভিসি। সেখান থেকে তিনি জাপান যাবেন। আগামী ৩ মার্চ তাঁর দেশে ফেরার কথা রয়েছে।
নতুন সময় অনুযায়ী, আগামী ৫ মার্চ সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ব্লকের অডিটোরিয়ামে আবেশন আয়োজন অনুষ্ঠিত হবে।
সূত্রে জানা গেছে, দেশের মেডিকেল শিক্ষার সর্ব বৃহৎ এ প্রতিষ্ঠানে এ বছর বিভিন্ন বিষয়ে ১ হাজার ৩১০ জন শিক্ষার্থী পড়াশোনার সুযোগ পেয়েছেন। এ সেশনে একাধিক বিষয়ে আসন সংখ্যাও বেড়েছে।