২২ ফেব্রুয়ারী, ২০২৩ ১১:২৬ এএম
মস্কোয় ভয়াবহ অগ্নিকাণ্ড: ২ শিশুসহ নিহত ৬
এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন ৯ জন।
মেডিভয়েস ডেস্ক: রাশিয়ার রাজধানী মস্কোতে একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডে দুই শিশুসহ ছয় জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর দগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৯ জন।
মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) রাতে রাশিয়ার জরুরি বিষয়ক মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
বার্তা সংস্থা রয়টার্স জানায়, মঙ্গলবার রাতে ওই ভবনটিতে আগুন লাগে। এ ঘটনায় আহত হয়েছেন ৯ জন। ভবনটি থেকে দুই শতাধিক মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।
রাশিয়ার তদন্ত কমিটি এক টেলিগ্রাম বার্তায় জানিয়েছে, ভবনটির পঞ্চম তলায় আগুন লাগে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এই দুর্ঘটনা ঘটতে পারে। মূল কারণ অনুসন্ধানে তদন্ত চলছে। এ নিয়ে একটি ফৌজদারি মামলাও হয়েছে।
এদিকে চিকিৎসকরা জানিয়েছেন, দগ্ধ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৃতের সংখ্যা বাড়তে পারে।
এএইচ
মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
ঘটনা প্রবাহ : অগ্নিকাণ্ড
-
০৪ অগাস্ট, ২০২৬
-
১৯ অক্টোবর, ২০২৫
-
১১ জানুয়ারী, ২০২৫
-
২৯ ডিসেম্বর, ২০২৪
-
২৬ ডিসেম্বর, ২০২৪
-
১৬ নভেম্বর, ২০২৪
-
২০ এপ্রিল, ২০২৪
-
২০ এপ্রিল, ২০২৪
আগের নিউজ
পরের নিউজ
আরও পড়ুন