১৫ ফেব্রুয়ারী, ২০২৩ ০৭:১৬ পিএম

স্বাস্থ্যসেবার একটি আদর্শিক রূপ মানুষ খুব দ্রুতই লক্ষ্য করবে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যসেবার একটি আদর্শিক রূপ মানুষ খুব দ্রুতই লক্ষ্য করবে: স্বাস্থ্যমন্ত্রী
জাহিদ মালেক বলেন, ‘স্বাস্থ্যসেবার মানোন্নয়নে সারাদেশ সরেজমিন পরিদর্শন করে সেবার মান আরো বৃদ্ধির জন্য ব্যাপক কাজ শুরু করেছি।’

মেডিভয়েস রিপোর্ট: দেশের মানুষ খুব দ্রুতই স্বাস্থ্যসেবার একটি আদর্শিক রুপ লক্ষ্য করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক। আজ বুধবার (১৫ ফেব্রুয়ারি) বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিয়মকালে এ মন্তব্য করেন তিনি।

জাহিদ মালেক বলেন, ‘স্বাস্থ্যসেবার মানোন্নয়নে সারাদেশ সরেজমিন পরিদর্শন করে সেবার মান আরো বৃদ্ধির জন্য ব্যাপক কাজ শুরু করেছি। যে হাসপাতালে যা সমস্যা থাকবে, সেই হাসপাতালের সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করা হচ্ছে। এ ছাড়া কোথায় কতটি চিকিৎসা মেশিন নষ্ট আছে, কোথায় কত লোক লাগবে, কোথায় বেড বৃদ্ধি করতে হবে সব সমস্যা দেখে খুব দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।’

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী এখন ঢাকার মানের স্বাস্থ্যসেবা প্রথমে বিভাগীয় পর্যায়ে এবং পর্যায়ক্রমে উপজেলা পর্যায়ে উন্নত চিকিৎসা সেবা পৌছে দিতে কাজ শুরু করেছি। মানসম্মত চিকিৎসা সেবা আমরা ইউনিয়ন পর্যায়ে পৌছে দিতে বদ্ধ পরিকর। কাজগুলো প্লান অনুযায়ী করতে পারলে দেশে স্বাস্থ্যসেবার একটি আদর্শিক রূপ মানুষ খুব দ্রুতই লক্ষ্য করবে।’

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘হাসপাতালে আসন সংখ্যার বিপরীতে ভর্তিকৃত রোগীর তুলনা তিনগুন বেশি। এই হাসপাতালে বেডের সংখ্যা এখন ৫০০টি। অথচ বর্তমানে এই হাসপাতালে রোগী আছেন প্রায় ১৫০০ এর বেশি। এর সাথে আরো ১৫০০ এটেন্ডেন্টস এসেছে হাসপাতালে। এতেই প্রমাণ হয়, এই অঞ্চলের এই সরকারি হাসপাতালটি মানুষের আস্থার প্রতীক হয়েছে, মানুষকে ভালো সেবা দিচ্ছে। এজন্য এই হাসপাতালকে ৫০০ বেড থেকে ১৫০০ বেডে উন্নীত করা হবে, এবং একই সাথে এই হাসপাতালকে ১০ তলায় উন্নীত করা হবে।’

এর আগে সকালে স্বাস্থ্যমন্ত্রী বগুড়ায় ক্যান্সার চিকিৎসার গুরুত্বপূর্ণ টিএমএসএস ক্যান্সার সেন্টার উদবোধন করেন। এরপর বগুড়ার একটি হোটেলের বলরুমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্বাস্থ্যমন্ত্রী করোনাকালীন সময়ে নিরলস পরিশ্রম করায় এবং বগুড়ায় সাফল্যের সাথে কভিড মোকাবিলা করে সাফল্য লাভ করায় স্থানীয় সফল চিকিৎসক, নার্স ও টেকশিয়ানদের পুরষ্কৃত করেন।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : বগুড়া
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক