১০ ফেব্রুয়ারী, ২০২৩ ১০:৫৪ এএম

নার্সিং ও মিডওয়াইফারির নতুন ডিজি মাকসুরা নুর

নার্সিং ও মিডওয়াইফারির নতুন ডিজি মাকসুরা নুর
মাকসুরা নুর।

মেডিভয়েস রিপোর্ট: নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ পেয়েছেন মাকসুরা নুর। তিনি এর আগে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পদে কর্মরত ছিলেন।

বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ অধিশাখার উপসচিব আব্দুল্লাহ আরিফ মোহাম্মদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, ‘প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাকসুরা নুরকে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক পদে বদলিপূর্বক প্রেষণে নিয়োগ করা হলো।’

রাষ্ট্রপতির আদেশক্রমে ও জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে, প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

এসএস

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
জুলাই উদযাপনে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা 

হামলা-হুমকি উপেক্ষা করেই আহতদের সেবা দেন চিকিৎসকরা: এনডিএফ

  এই বিভাগের সর্বাধিক পঠিত