তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্প
তুরস্কে মৃত্যুর সংখ্যা আট গুণ বাড়তে পারে: ডব্লিউএইচও
মেডিভয়েস রিপোর্ট: তুরস্কের দক্ষিণাঞ্চল এবং উত্তর-পশ্চিম সিরিয়ার বহু অংশে আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে মৃত মানুষের সংখ্যা আট গুণ বাড়তে পারে বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
এক প্রবল ভূমিকম্পের পর শুধু তুরস্কেই মৃতের সংখ্যা আবার বেড়ে ২,৯২১-এ দাঁড়িয়েছে বলে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে।
তবে তুরস্ক এবং সিরিয়া মিলে এখনো পর্যন্ত মৃতের সংখ্যা ৪ হাজার ৩৬৫ জন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ডব্লিউএইচও সতর্ক করে বলেছে এ সংখ্যা আটগুণ পর্যন্ত বাড়তে পারে।
ডব্লিউএইচও কর্মকর্তা ক্যাথরিন স্মলউড বার্তা সংস্থা এএফপিকে বলেন, ভূমিকম্পের কারণে বহু মানুষ তাদের বাড়িঘর হারিয়েছে। তাদের থাকার কোন জায়গা নেই। তুষারপাতের কারণে তীব্র ঠান্ডায় তাদের জন্য বিপদ আরো বাড়বে বলে তিনি উল্লেখ করেন।
তুরস্ক এবং সিরিয়া - দুটি দেশেই হাজার হাজার ভবন ধসে পড়েছে। বারো তলা বিল্ডিংও মাটির সাথে মিশে গেছে, রাস্তা ধসে গেছে। চোখ যতদূর যায় ততদূর পর্যন্ত শুধু ধ্বংসস্তুপের পাহাড় দেখা যাচ্ছে।
বিবিসির মধ্যপ্রাচ্য বিষয়ক সংবাদদাতা অ্যানা ফস্টার তুরস্কের ওসমানিয়া শহর জানিয়েছেন এই শহরটি ভূমিকম্পের কেন্দ্রস্থলের কাছেই। বৃষ্টির কারণে উদ্ধার তৎপরতা ব্যহত হচ্ছে। রাতে শহরটিতে কোন বিদ্যুৎ ছিলনা।’
সোমবার ভোর রাতে শক্তিশালী ভুমিকম্প আঘাত হানার ১২ ঘণ্টা পরে আরেকটি শক্তিশালী ভূমিকম্প আঘাত করে। দুটি দেশেই দুর্গত এলাকা জুড়ে এক বিশাল উদ্ধার অভিযান চলছে।
এসএস
-
২৪ সেপ্টেম্বর, ২০২৬
-
১২ সেপ্টেম্বর, ২০২৬
-
২৩ অগাস্ট, ২০২৬
-
২৯ জুলাই, ২০২৬
-
১৮ জুলাই, ২০২৬
-
১১ জুলাই, ২০২৬
-
০২ জুলাই, ২০২৬
-
২৫ জুন, ২০২৬
বিবিসিকে স্থানীয় সাংবাদিক নিকোল কোলস্টার
‘জীবনে দেখা সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প, ভেবেছিলাম ভবন আমার ওপর ভেঙে পড়বে’
ডিজিডিএতে আলাদা সেল গঠনের দাবি
চিকিৎসাসামগ্রী আমদানিতে কড়াকড়ির অভিযোগ ড্রেটাব’র, সরবরাহ ও চিকিৎসাসেবা ব্যাহত হওয়ার শঙ্কা
ডিজিডিএতে আলাদা সেল গঠনের দাবি
চিকিৎসাসামগ্রী আমদানিতে কড়াকড়ির অভিযোগ ড্রেটাব’র, সরবরাহ ও চিকিৎসাসেবা ব্যাহত হওয়ার শঙ্কা
ডিজিডিএতে আলাদা সেল গঠনের দাবি
চিকিৎসাসামগ্রী আমদানিতে কড়াকড়ির অভিযোগ ড্রেটাব’র, সরবরাহ ও চিকিৎসাসেবা ব্যাহত হওয়ার শঙ্কা
বিএমজে ওপেন জার্নালে প্রকাশিত গবেষণা
অবসাদে দেশের ৭০ ভাগ প্রশিক্ষণার্থী চিকিৎসক, পেশাগত অর্জনে অসন্তুষ্ট ৯৫ ভাগ
কোটি টাকার যন্ত্রপাতি বস্তাবন্দি, বিঘ্নিত স্বাস্থ্যসেবা
তেরো মাস আটকে আছে মেডিকেল টেকনোলজিস্ট-ফার্মাসিস্টদের ফাইল, থমকে গ্রেড বাস্তবায়ন ও নিয়োগ প্রক্রিয়া